Posts by প্রযুক্তি ডেস্ক:
সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে অ্যাপল আইফোন ১৫ (Apple iPhone 15)। এরই মধ্যে নতুন আইফোনে লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত করা হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে এটি সুখবর নাও হতে পারে। কারণ অ্যাপল-সার্টিফায়েড ডেটা কেবল ছাড়া আইফোন অন্য কোন কেবল দিয়ে চার্জ দিলে কিছু অসুবিধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কথা বলার জন্য বর্তমানে জনপ্রিয় অ্যাপ হলো ইমো। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়। বিদেশ থেকে পরিবারের সঙ্গে কথা বলতে এখন ফোনের ব্যবহার কমে গেছে।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েছে। আর তাই সচেতন না হলে প্রতারণার শিকার হতে পারেন যেকেউ। অনলাইনে ভুয়া বিজ্ঞাপন চেনার পাঁচ কৌশল দেখে নেওয়া যাক
বাজারে আসার এক মাসের মধ্যেই সাড়া জাগিয়েছে ইনফিনিক্স নোট-৩০ সিরিজের স্মার্টফোন। রিভিউয়ার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীসহ সবাইকে মুগ্ধ করেছে এই সিরিজের ফোন। স্মার্টফোন সিরিজটির বাজারে সাড়া ফেলার পেছনে নিশ্চিতভাবে কিছু কারণ অবশ্যই আছে।
দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার বট। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ ‘অপরাজিতা’ নামের এক বট সংবাদ পাঠ করে।
লোগো পরিবর্তন হলেও মাইক্রোব্লগিং বাজার দখল করে রেখেছে টুইটার। টুইটারকে টক্কর দেওয়ার জন্য মেটা প্রধান মার্ক জুকারবার্গ জুলাইয়ের শুরুতে থ্রেডস অ্যাপ চালু করেন।
ভুলবশত স্মার্টফোনের ক্যামেরা অজান্তেই অন্যের নিয়ন্ত্রণে (হ্যাকড) চলে যায়। অপ্রত্যাশিত কিছু হওয়ার আগেই ফোন ক্যামেরার নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করা জরুরি। স্মার্টফোনের ক্যামেরা হ্যাক হয়ে গেলে প্রাথমিকভাবে বুঝতে কষ্ট হতে পারে। তবে কয়েকটি বিষয় যাচাই করে সহজেই হ্যাকের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব।
বন্ধু বা পরিচিতদের সঙ্গে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ফেসবুকে নিয়মিত ছবি, ভিডিও বা লেখা পোস্ট করেন অনেকেই। তবে অনেক সময় ব্যস্ততার কারণে নির্দিষ্ট সময়ে পোস্ট করা সম্ভব হয় না। আবার কখনো সময়ের তারতম্যের কারণে গভীর রাতে ছবি বা ভিডিও আপলোডের প্রয়োজন হয়ে থাকে।
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার সুবিধা থাকায় ইউটিউব শর্টস এখন জনপ্রিয়। একই সঙ্গে সাইবার অপরাধীদের তৎপরতার শঙ্কাও বাড়ছে। তাই হ্যাকিংয়ের শঙ্কা এড়াতে শর্টসের মন্তব্য বা ডেসক্রিপশনে থাকা লিংক অকার্যকর করার উদ্যোগ নিয়েছে ইউটিউব।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একটি বার্তা দেখা যায়। সেখানে লেখা থাকে, ‘ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বাজে পোস্ট করা হচ্ছে। দুঃখিত।’ মাঝে মাঝে লেখা হয়, ‘কেউ টাকা চাইলে দেবেন না।’
ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। কারও আবার ফেসবুক অ্যাকাউন্ট চুরি বা হ্যাকড হয়ে যায়। এসব সমস্যা সমাধানের জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বেশ কিছু অফিশিয়াল মাধ্যম রয়েছে।
‘শিগগিরই আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে’, ব্যবহারকারীদের এমন সতর্কবার্তাই দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। কোম্পানি বলছে, এই সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীরা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সুরক্ষিত করার যথেষ্ট সময় পাবেন।