Posts by ক্রীড়া ডেস্ক:
কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে জয়ের নায়ক লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে দারুণ এক জয় এনে দিয়েছেন। ৬৪তম মিনিটে গোল করেন মেসি, আর ৮৭তম মিনিটে করেন অ্যাসিস্ট। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নতুন এক ইতিহাস স্থাপন করলেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেল-অ্যারন র্যামজিদের। ইরানের দাপুটে ফুটবলের সামনে তারা থাকলেন নিজেদের ছায়া হয়ে। প্রবল চাপ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না ইরান। হতাশার কত ধাপ পেরিয়ে একেবারে অন্তিত সময়ে খুলে গেল গোল মুখ। তিন মিনিটের মধ্যে দুবার বল জালে পাঠাল তারা। ওয়েলসকে হারিয়ে জয়ের হাসিতে মাঠ ছাড়ল কার্লোস কিরোসের দল।
গোল উৎসবে বিশ্বকাপ অভিযান শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে এসেই ঝিমিয়ে পড়ল। জিতলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত- সরল এই সমীকরণ কাজে লাগানোর মতো করতে পারল না কিছুই। উজ্জীবিত ফুটবলে বরং আলো ছড়াল যুক্তরাষ্ট্র।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে ঠেকানোর সব পরিকল্পনা নিয়েই নামে সার্বিয়ানরা।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘অঘটনের শিকার’ হয়েয়েছিল আর্জেন্টিনা। কেননা সৌদি আরবের কাছে ২-১ গোলের পরাজয়ের পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়।
গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছে মরক্কো। বুধবার কাতারের আল বাইত স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে লুকা মদ্রিচ-ইভান পেরিসিচ ও আশরাফ হাকিমিদের কেউ গোল করতে পারেনি। চলতি বিশ্বকাপে এনিয়ে তৃতীয় ম্যাচ গোলশূন্য শেষ হয়। ম্যাচে বল দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও গোলমুখে শট খুব বেশি নিতে পারেনি।
বিশ্ব র্যাংকিংয়ে ২ নম্বর দল বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে কানাডা। দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে আসা কানাডা বেশ ভালোই ভুগিয়েছে রবার্তো মার্তিনেজের দলকে৷ যদিও এক মুহূর্তের জাদুতে গোল পেয়ে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বেলজিয়াম।
সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার বড় দলগুলোর প্রতি একটা সতর্ক বার্তা। ফেভারিট দলগুলো এখন বাড়তি হিসাব-নিকাশ কষছে। আজ লুসাইল স্টেডিয়াম সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার এ মাঠেই আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব।
শেষ দিকে পেনাল্টি এনে দিয়েছিল শিরোপা জয়ের সুযোগ। কিন্তু সেই সুযোগ নষ্ট হওয়ায় ট্রফিও হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ম্যাচ তখন শেষ মিনিটে গড়িয়েছে। স্কোরলাইন ১-১ গোলের সমতা। বাঁ প্রান্ত থেকে নেয়া বাংলাদেশের তৃষ্ণা আড়াআড়ি শট নেপালের বিপানার হাতে আঘাত করে। রেফারি দেন পেনাল্টির বাঁশি।
কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে লিওনেল স্কালোনির দলে জায়গা করে নিয়েছেন আনহেল ডি মারিয়া ও পাওলো দিবালা। যদিও দিবালা এখনো শতভাগ ফিট নন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তার পুরোপুরি ফিট হয়ে উঠার ব্যাপারে আশাবাদ আর্জেন্টিনা কোচ।