Posts by ক্রীড়া ডেস্ক:
ফুটবল উন্নয়নে ফিফা থেকে আগে ৩.৬২ মিলিয়ন ডলার পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন খবর, বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার থেকে আরও ৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৮০ লাখ টাকা) পাচ্ছে বাফুফে।
১৫ মাস পর টেস্ট র্যাংকিংয়ের সিংহাসন থেকে নামল অস্ট্রেলিয়া। তাদের সরিয়ে শীর্ষে উঠেছে ভারত। গত মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। কিন্তু সেই সময় শীর্ষস্থান কেড়ে নিতে পারেনি। কিন্তু আইসিসির বার্ষিক র্যাংকিং আপডেটে ঠিকই চূড়ায় উঠে এল রোহিত শর্মার দল।
পুরুষ ক্রিকেটারদের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। আজ বুধবার (১৯ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক কোনো খেলা না থাকায় বাংলাদেশি তারকাদের তেমন নড়চড় হয়নি।
আইপিএলের শুরু থেখে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। হারের বৃত্তে ঘুরতে থাকা দলটি খারাপ সময়ে পেতে হচ্ছে দুঃসংবাদ।
২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর নিজেদের দেশে আয়োজন করতে চায় ইতালি। আনুষ্ঠানিকভাবে বুধবার উয়েফার কাছে প্রস্তাব দিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
মাত্র ৩২ রানেই ঢাকা লেপার্ড হারিয়ে ফেলল তিন উইকেট। এরপর পথ হারানোই ছিল তাদের নিয়তি। কিন্তু সাব্বির হোসেন ও উমর আমিন সেটি হতে দিলেন না। দুই ব্যাটারের জুটি জমে উঠলো, ম্যাচে ধীরে ধীরে ফিরে এল ঢাকা লেপার্ড। উমর সেঞ্চুরি পেলেন, সাব্বির পাননি। তবে তার দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো।
‘পাঠান’ সিনেমায় সালমান-শাহরুখকে একসাথে দেখতে পেরে দর্শকের উৎসাহের শেষ ছিলো না। দীর্ঘসময়ের পর এই দুই খানকে একসাথে দেখার সাক্ষী হতে পেরে অনেকেই খুশি। এবার টাইগার-৩ সিনেমাতেও এই দুই খানকে আবারও একসাথে দেখা যাবে। একটি অ্যাকশন সিকোয়েন্সে দেখা মিলবে এই দুই তারকার।
বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীতশিল্পীর বাবা সানাউর রহমান খান।
লিসবনে বেনফিকাকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পথে এক পা রেখে ফেলেছে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে নিকোলো বারেলা ও রোমেলু লুকাকুর গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়।
আর্লিং হালান্ডের মৌসুমের ৪৫তম গোলে বায়ার্ন মিউনিখকে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড।
চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। নিরপেক্ষ ভেন্যু ছাড়া ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার হুঁশিয়ারি পাকিস্তানের। এই ইস্যুতে কোনোভাবেই মিলছে না সমাধান। তবে শেষমেষ ভারতের মাটিতে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান, কিন্তু জুড়ে দিয়েছে নতুন শর্ত।
আইপিএলে ৫ ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিংকে নিয়ে যেন আলোচনা থামছেই না। গত ২-৩ দিনে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। তার জীবন সংগ্রাম সম্পর্কে সবাই এখন কম-বেশি জানে। তবে খুব কম মানুষই জানে যে, তাকে কেন নিষিদ্ধ করেছিল বিসিসিআই।