Posts by ক্রীড়া ডেস্ক:
চলতি আইপিএলের লিগপর্বে রীতিমতো উড়ছিল গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ১ম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানের হারে টানা ফাইনাল খেলার অপেক্ষা বাড়ল হার্দিক পান্ডিয়াদের।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদের শিকার হয়েছেন। তাকে উদ্দেশ্য করে দর্শকদের করা বর্ণবাদী আচরণে সব মহল থেকে সমালোচনার ঝড় উঠছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও ভিনিসিয়ুস ইস্যুতে মর্মাহত।
ক্লাব ফুটবলে তিনটি লিগের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ ও জুভেন্তাসের জার্সিতে ইতালিয়ান লিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন ইংলিশ লিগ।
চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররা। পাশাপাশি বল হাতেও মোহাম্মাদ শামি-বরুণ চক্রবর্তীরা নজর কেড়েছেন।
ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ও প্রাচীন আসর অলিম্পিক। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টকে দেখা গেছে। তবে আবারও এই খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল স্পিন নির্ভর। সেটা হোক ঘরের মাটিতে কিংবা উপমহাদেশের বাইরে। যার ফলে বিদেশের মাটিতে সাফল্য পেতে বেশ বেগ পেতে হতো বাংলাদেশকে। তবে গত কয়কে বছরে দেশের পেসাররা অনেকটাই উন্নতি করেছেন।
২০১৭ সালে দলবদলে দামের রেকর্ড গড়ে নেইমারকে কিনেছিল পিএসজি। নেইমারের ওপর যে প্রত্যাশা, সেটি পূরণ না হওয়ায় পিএসজি কর্তৃপক্ষ নাকি খুশি নয়। গত কয়েক মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে পাখির চোখ করলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই সাফল্য ধরা দেয়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে গেল শুক্রবার (১২ মে) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে চোট নিয়েই ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকী ব্যাট হাতেও দেখা গিয়েছিল তাকে।
বয়স আর ফিটনেসে কিছুটা ভাটা পড়লেও পারফরম্যান্স বিবেচনায় এখনও বাকি সতীর্থদের টেক্কা দেন মহেন্দ্র সিং ধোনি। চলমান আইপিএলেও দলের সেরা পারফর্মারদের একজন তিনি। এই ফর্ম ধরে রাখতে পারলে নিশ্চিত করেই বলা যায়, সামনের আসরেও খেলার সুযোগ পাবেন চেন্নাই অধিনায়ক।
সফট সিগন্যালের বিপক্ষে মন্তব্য করেছিলেন বিরাট কোহলি, বেন স্টোকস, মার্নাস ল্যাবুশেনের মতো ক্রিকেটারও। এই নিয়মের বিরুদ্ধে সমালোচনা করে জরিমানাও গুনতে হয়েছিল বেশ কয়েকজন ক্রিকেটারকে। অবশেষে এই নিয়ম বাতিল করতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ভাবনা বা চিন্তার বিষয় সাত নম্বর পজিশন নিয়ে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কে খেলবেন এই পজিশনে সেটা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেও অধিনায়ক তামিম ইকবালের চোখে ঘাটতি এই পজিশন নিয়ে।