Posts by ক্রীড়া ডেস্ক:
নিউজিল্যান্ডের পুরুষ রাগবি দলের কোচ হলেও ফুটবলের প্রতি অগাধ টান অনুভব করেন ইয়ান ফস্টার। তাই তো ঘরের মাঠে নারী ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগটা হাতছাড়া করতে চাননি।
ক্যারিয়ারের সেরা টাইমিং করে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু হলো না। ০.০২ সেকেন্ডের জন্য হতাশা নিয়ে ট্র্যাক ছাড়তে হলো তাকে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ৪ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এর ফলে সিরিজে ২-২ ম্যাচে সমতা আনলো বাংলাদেশের যুবারা।
ম্যাচের স্কোরলাইন দেখলে ঠিক বোঝার উপায় নেই, জোকোভিচ ও রুভলেভের লড়াই কতটা জমজমাট ছিল। তবে ম্যাচ পয়েন্ট নিশ্চিতের পর সার্ব তারকার উদযাপনের ভঙ্গিই বলে দেয়, প্রতিদ্বন্দ্বিতার মাত্রা কতটা উঁচুতে ছিল।
২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই পারফরম্যান্সের জোরে আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই লঙ্কান স্পিনার। মাস সেরা খেলোয়াড়ের নাম মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড এবং জিম্বাবুয়ের ওপেনার শন উইলিয়ামসকে পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন হাসারাঙ্গা।
সম্প্রতি তামিম ইকবালের অবসর নিয়ে কম নাটকীয়তা হয়নি। ইনজুরির কারণে নানা সময় দল থেকে ছিটকে যাওয়া এই ওপেনার শেষ পর্যন্ত ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার। পরবর্তীতে অবশ্য মাশরাফি বিন মর্তুজার চেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভাঙেন তিনি।
মেসিকে এখনো ক্লাবের জার্সিতে পরিচয় করিয়ে দেয়া হয়নি। দলে আসেননি সার্জিও বুসকেটসও। তবে, এরইমাঝে কাজ শুরু করে দিয়েছেন ইন্টার মায়ামির নতুন কোচ জেরার্ডো টাটা মার্টিনো। আর্জেন্টাইন এই কোচ এরইমাঝে পৌঁছে গিয়েছেন মায়ামিতে। দলের সাথে প্রথম ট্রেনিং সেশনও শেষ করেছেন তিনি।
ব্যাট হাতে চূড়ান্ত অফফর্মে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। হেডিংলিতে চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টে দুই ইনিংসে তার রান যথাক্রমে ১ এবং ৪। আগের দুই টেস্টের পারফরম্যান্সও আহামরি কিছু না। চার ইনিংসের মধ্যে মাত্র একটিতে পার করতে পেরেছিলেন ৪০ রানের গণ্ডি। চতুর্থ টেস্টের দলে সুযোগ পাওয়া নিয়েই উঠছে প্রশ্ন। বলতে গেলে টেস্ট ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।
ক্লাব ফুটবলে মৌসুম শেষের বিরতি চলছে। কিছুদিন পরই ফের বেজে উঠবে ক্লাবসেরা হওয়ার দামামা। এরই মাঝে সবগুলো দলই নতুন করে নিজেদের ডাগআউট সাজিয়ে নিচ্ছে। ফলে বিভিন্ন ক্লাব নিজেদের মধ্যে বিকিকিনিতে ব্যস্ত।
অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরেছিল ভারত। ফলে ম্যাচটি একবার টাইগ্রেসদের তীরে তো আরেকবার ভিড়তে থাকে সফরকারীদের। স্বাগতিকদের পানসে ব্যাটিং পারফরম্যান্সের পাশে একমাত্র উজ্জ্বল নাম অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু বাংলাদেশের যখন আর ৮ বলে ১০ রান প্রয়োজন, তখনই জ্যোতি আউট হয়ে যান। সেখানেই শেষ হয়ে যায় টাইগ্রেসদের জয়ের স্বপ্ন। টানা দুই ম্যাচ জিতে সিরিজ ভারতের।
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠে নামবেন আর রেকর্ড হবে না এমনটা যেন বিরল ঘটনা। ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডে নিজের নাম বসিয়েছেন। মাঠের পারফরম্যান্সে এই বিশ্বসেরা অলরাউন্ডার গেল এক যুগ ধরে নিজেকে প্রমাণ করে চলেছেন।
বাংলাদেশের ‘জান-প্রাণ’ দুটোই সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সে এই বিশ্বসেরা অলরাউন্ডার সেটি অনেকবারই প্রমাণ দিয়েছেন। গত এক যুগেরও বেশি সময় ধরে লাল-সবুজ জার্সিতে অসংখ্য খুশির উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি। রেকর্ড ভাঙা-গড়া যেন তার কাছে ডাল-ভাতের মতো। এবার আফগানিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের দিনে সাকিব ভিন্ন একটি রেকর্ড গড়েছেন।