Posts by ক্রীড়া ডেস্ক:
ফুটবলারদের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ‘হটকেক’ হয়ে উঠেছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে।
বিশ্ব ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। নানা রেকর্ড আর মাইলফলক পাড়ি দিয়ে নিজেকে দিনদিন আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। এবার ভারতের তৃতীয় ও সব মিলিয়ে দশম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই ব্যাটিং জিনিয়াস।
বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এশিয়া কাপের সূচি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা।
প্রকাশ হয়েছে ২০২৩ এশিয়া কাপের চূড়ান্ত সূচি। যদিও এই সূচিতে বেশ দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ। মাত্র দুই দিনের ব্যবধানে দুটো ভিন্ন দেশ, ভিন্ন কন্ডিশন ও ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, যা বড় এক চ্যালেঞ্জই বটে।
বয়সভিত্তিক দলে ছিলেন পৃথ্বী শ ছিলেন ভারতের অধিনায়ক। তার নেতৃত্বেই ২০১৮ সালে যুব বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিলো ভারত। তার অধীনেই খেলেছেন শুভমান গিল, আর্শদীপ সিংরা। আন্তর্জাতিক অভিষেকও ছিল স্বপ্নের মতো। টেস্ট অভিষেকেই খেলেছেন শতরানের ইনিংস। কিন্তু সেই পৃথ্বী শ এখন জাতীয় দল থেকে অনেকখানি দূরে।
সদ্য সমাপ্ত নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সিরিজে মাহবুবুর রহমান লিটু ভারপ্রাপ্ত কোচ হিসেবে ছিলেন। কেনন গত কয়েক মাস যাবত কোচ সমস্যায় বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
লিগ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। শনিবার মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামে স্বাগত জানাবে ফ্লোরিডার ক্লাবটি। শুক্রবারের এই ম্যাচ ঘিরে এখন থেকেই অপেক্ষায় বিশ্বের কোটি মানুষ।
দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। যার পুরস্কারস্বরুপ এবার র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন সাকিব-লিটনরা।
তিন টপ-অর্ডারকে হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দল লড়ছিল ফারজানা হক ও ঋতু মণির ব্যাটে। কিন্তু এই দুই ব্যাটারের বিদায়ের পর রীতিমতো হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ে টাইগ্রেসদের ব্যাটিং লাইন আপ। ফলফল আশা জাগিয়েও আরেকটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের।
ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। বৃহস্পতিবার (২০ জুলাই) নারী ফুটবলের এই সর্বোচ্চ আসর শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ।
টেনিস বিশ্বকে স্প্যানিশ যোদ্ধা কার্লোস আলকারাজ জানিয়ে দিলেন, আগামীর নক্ষত্র এসে গেছে। অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াইয়ে শেষ হাসিটা হাসতে পারলেন না সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ। উইম্বলডনের শিরোপা জিতেই মধুর প্রতিশোধ নিলেন ২০ বছর বয়সী আলকারাজ।
গতকালই আফগানিস্তান সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই সিরিজ শেষে এখন ছুটিতে আছেন দলের ক্রিকেটাররা। তবে সাকিব-লিটনদের এই অবসর খুব একটা দীর্ঘ হচ্ছে না। কারণ আগামী আগস্টে শুরু হবে এশিয়া কাপ।