Posts by ক্রীড়া ডেস্ক:
নতুন দলে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আগামী ২ বছর মেসিকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে। দলের বিচারে বিশ্বের সবচেয়ে বড় লিগ বলা যেতে পারে একে। পুরো যুক্তরাষ্ট্রের ২৯টি দলের মধ্যে পূর্ব অংশের ১৫টি দল নিয়ে চলে ইস্টার্ন কনফারেন্স। আর পশ্চিম দিকের ১৪ টি রাজ্যের দল নিয়ে গঠিত ওয়েস্টার্ন কনফারেন্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর হিসেবে নতুন করে নিয়োগ পেয়েছেন টনি হেমিং। নতুন এই কিউরেটর দুই বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন।
সামনে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ, তাও আবার ঘরের মাটিতে। এর আগে এশিয়া কাপের মর্যাদাপূর্ণ আসর। এই দুই টুর্নামেন্ট ঘিরে এখন থেকেই বেশ সিরিয়াস ভারতের ক্রিকেট কর্তারা।
সাধারণত বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কোনো দলকে হারায় তখনি বোনাস বা পুরস্কার পেয়ে থাকেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবসময় ক্রিকেটারদের মাঠের অবদানকে বড় করে দেখেন। গতকাল রোববারও তেমন ঘটনা ঘটেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। মাত্র আড়াই মাস পরেই পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসরের। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানের অংশগ্রহণ।
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চলছে। আইসিসির এই মেগা আসরের আর মাত্র আড়াই মাসের মতো বাকি। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়নি পাকিস্তান। দেশটির সরকার গঠিত উচ্চ পর্যায়ের এক কমিটির প্রতিবেদনের ওপর তাদের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে। তবে এরই মধ্যে ভারতের সঙ্গে তাদের হতে যাওয়া প্রথম রাউন্ডের ম্যাচের উন্মাদনায় ভাসছে দর্শকরা। সেই ম্যাচক
এশিয়া কাপ ঘিরে যেন জটিলতা থামছেই না। মূল আয়োজক দেশ পাকিস্তানে খেলতে ভারতের অনীহা, হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাকে সহআয়োজক করার মত ইস্যু নিয়ে থমকে আছে পুরো আয়োজন।
সবশেষ আইপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পেলেন রিঙ্কু সিং। এশিয়ান গেমসের জন্য ভারত টি-টোয়েন্টি দলে রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠীদের সঙ্গে ডাক পেলেন তিনিও। এশিয়ান গেমসের ১৯ আসরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার হতে যাচ্ছে ক্রিকেট ইভেন্ট। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারত।
ম্যাচশেষে হয়ে গেছে তখন মিনিট বিশেক হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চের সামনে দাঁড়িয়ে তারা মেতেছিলেন খুঁনসুঁটিতে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এসে শান্ত হতে বললেন সবাইকে, বার্তা দিলেন খুব বেশি কথা না বলার।
কিছুদিন আগে বোন নূপুর শ্যাননকে সঙ্গে নিয়ে নিজের প্রযোজনা সংস্থা খোলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। নাম রাখেন ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’। কৃতির প্রযোজনা সংস্থার এই নামেই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতি ফিরে পেয়েছেন নেটিজেনরা।
দিন কয়েক আগে ঘোষণা আসে, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’। এবার জানা গেল মুক্তির তারিখ। আগামী ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আবারও এক নতুন চ্যাম্পিয়নকে পেল অল ইংল্যান্ড ক্লাব। ২০১৭ সাল থেকেই মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড়ই শিরোপা ধরে রাখতে পারেননি।