Posts by ক্রীড়া ডেস্ক:
শাওন স্ম্যাশ আপ টেবিল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শাওন স্টর্ম। কলাবাগান ল্যাব অ্যাইড আইকনিক ভবনে অনুষ্ঠিত ফাইনালে শাওন স্টর্ম ৩-০ সেটে হারিয়েছে উত্তরা টিটি একাডেমিকে। শাওন স্টর্মের হয়ে খেলেছেন মানস চৌধুরী, জাভেদ আহমেদ ও মুফরাদুল খায়ের হামজা। আর উত্তরা টিটি একাডেমির হয়ে খেলেছেন মাসুদ রানা পরাগ, রিফাত মাহমুদ সাব্বির, জুবাইর আহমেদ।
ঘোষণা আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বাকি ছিল আনুষ্ঠানিকতা। ছুটি কাটিয়ে এসে সেটাও সম্পন্ন করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে জুটি বাঁধলেন ২০২৫ সাল পর্যন্ত। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে মায়ামি।
বাকি ছিল আর এক উইকেট। কিন্তু সেজন্য অপেক্ষা করতে হলো এক বছর। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান টানলেন শাহিন আফ্রিদি। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে স্পর্শ করলেন ১০০ উইকেটের মাইলফলক।
টি-টোয়েন্টিতে দারুণ করে সুযোগ পেয়েছিলেন ওয়ানডেতে। কিন্তু এই ফরম্যাটে অভিষেকের দিনটি হলো না সুখকর। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যাপ পেয়েছিলেন ঠিকই। তবে ব্যাটিংয়ের পর নামতে পারেননি ফিল্ডিংয়েও।
তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সালের আগস্ট পর্যন্ত। কিন্তু, এক বছর আগেই দায়িত্ব ছেড়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। শুক্রবার (১৪ জুলাই) নিজের চাকরি ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন পল। শনিবার (১৫ জুলাই) সকালে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কথা।
দরজায় কড়া নাড়ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। প্রতিপক্ষ ইংল্যান্ড এরইমাঝে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই ওল্ড ট্রাফোর্ডে নামবে তারা। কিন্তু, জটিলতায় আছে অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলের সঙ্গে থাকলেও মাঠে নামা হয়নি তরুণ ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালের। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে বেশি দিন অপেক্ষা করতে হলো না আইপিএল মাতানো যশস্বীর।
বাজে একটা মৌসুম কাটিয়ে নতুন করে পুরো দল গোছাচ্ছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকে ফরাসিদের দায়িত্ব নিয়েছেন। এরপরই তারুণ্য নির্ভর শক্তিশালী স্কোয়াড গড়ার মিশনে নেমেছেন তিনি। গত মৌসুমের স্কোয়াডের তুলনায় পিএসজি যেন সম্পূর্ণ অচেনা এক ক্লাব।
২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকবে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার। তিন যুগের অপেক্ষার পর গেল বছরের শেষ দিকে এসে বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তেদের। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে জুভেন্তাস। এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। এনিয়ে আলোচনাও শুরু করে দিয়েছে লিগের বাকি দুই সদস্য রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে।
গত মে মাসে জানা গিয়েছিল, আইসিসির বার্ষিক আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এবার জানা গেল, লভ্যাংশের প্রকৃত অংকটা ৩৮.৫ শতাংশ।