Posts by ক্রীড়া প্রতিবেদক:
দায়িত্ব নিয়েছেন কেবল মাস দুয়েক হলো। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের হাওয়া বদলে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, আয়ারল্যান্ডকেও ওয়ানডে সিরিজে পাত্তাই দেয়নি। ফলাফলের চেয়েও দেখার মতো ছিল বাংলাদেশের খেলার ধরন।
সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। ওয়ানডের মতো ধারাবাহিক সাফল্য মিলছে টি-টোয়েন্টিতেও। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের সামনে সুযোগ আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের। সেই লক্ষ্যে আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়।
২০০৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম দেখাতেই টাইগারদের নাকাল করেছিল অ্যান্ডি বলবার্নিরা। এরপর আরও চারবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমেছিল দল দুটি। পরের চারবারের দেখায় সাকিবদের জয় তিনটি, আর পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
বাংলাদেশের পেস বোলিং আক্রমণ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ধারাল, তা একবাক্যে মানবে সবাই। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, বাংলাদেশের পেসাররা আগুন ঝরিয়েছেন মাঠে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ২০১৯ সাল থেকে অপরিহার্য ছিলেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন। টানা ৬১ ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে, লম্বা সময় পর এবার বাদ পড়লেন দল থেকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলতে বিসিবির কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কিন্তু তাদের আবেদনে পুরোপুরি সাড়া দিচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটছে বাংলাদেশের। ঘরের মাঠে ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ঐতিহাসিক সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে পরিপূর্ণ সাকিবের দলে লক্ষ্য এবার টি-টোয়েন্টি। আগামীকাল মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
সিলেটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিলেশসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে বাড়তি আকর্ষণ এলিটা কিংসলেকে নিয়ে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এই ফরোয়ার্ড এবারই প্রথম জাতীয় দলে চূড়ান্ত স্কোয়াডে আছেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেসারদের সাফল্য অভাবনীয়। নজর কাড়ার মতো বোলিং করছেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা। সঙ্গে ভেলকি দেখাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদও।
গত ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারতো বাংলাদেশ, সেই সম্ভাবনার প্রায় সিংহভাগ কাজই সেরে ফেলেছিলেন ব্যাটাররা। তবে বোলারদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। সেদিন রেকর্ড রান করেও ফলাফল ভাগাভগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। সঙ্গে সিরিজ জয়ের অপেক্ষাটাও খানিকটা বেড়েছিল। একটু দীর্ঘই হয়েছে বৈকি! বৃষ্টি একটা বাড়তি সুযোগ তৈরী করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি আইরিশরা।
প্রত্যাশার কোনো চাপ নেই, নেই কোনো চাহিদাও। গত কয়েকটা দিন বলা যায় একদমই নির্ভার হয়ে অনুশীলন করেছেন লিওনেল মেসি।