Posts by ক্রীড়া প্রতিবেদক:
বাইশগজে স্বপ্নের মতো সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার নেপথ্য নায়ক টাইগার এ বাঁহাতি ব্যাটার। সিরিজজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন শান্ত।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি। পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন কাউকে পরখ করার সুযোগ।... এই সবকিছুরই সম্মিলন চান তারা।
ঘরোয়া ক্রিকেটে আবারো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ইমরুল কায়েস। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ইমরুল নেতৃত্ব দেবেন মোহামেডান স্পের্টিং ক্লাবকে। এর আগে অন্যদলের হয়ে খেলা ইমরুল নতুন করে মোহামেডানে এসেই অধিনায়কের ভার পেয়ে গেছেন। সদ্য সমাপ্ত বিপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কুমিল্লাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি। মোহামেডানকে নিয়েও সেরকমই লক্ষ্য ইমরুলের।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও ফরোয়ার্ড করিম বেনজেমার দ্বন্দ্ব বেশ পুরোনো। আর তা এবার নতুন মাত্রা পেল। কাতার বিশ্বকাপে বেনজেমার খেলতে না পারা নিয়ে দেশমের মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ‘মিথ্যুক’ এবং ‘ভাঁড়’ বলে উল্লেখ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
টি-টোয়েন্টিতে আবার নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। বিপিএল মাতিয়ে দলে ফিরেছেন একঝাঁক ক্রিকেটার। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুটা ভালো হলো না স্বাগতিকদের। টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে ইংলিশ ব্যাটারদের তেমন পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৬১ রান।
এখন পর্যন্ত বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোটে একটি। সেটাও আবার গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এবার ঘরের মাটিতে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। যার প্রথমটিতে বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্বাগতিক দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে।
বসুন্ধরা কিংসের নারী দলের কোচ, সাবেক ফুটবলার এবং সোনালী অতীত ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম জিলানী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।
শেষ ওয়ানডেটি ছিল কেবল নিয়মরক্ষার, বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। কেননা সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে। লজ্জা এড়ানোর ম্যাচে ইংল্যান্ডকে অবশ্য নাকানি-চুবানিই খাইয়েছে তামিম ইকবালের দল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের তিন হাফ সেঞ্চুরির পরও ২৪৬ রানের মাঝারি সংগ্রহ পেয়েছে দল। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন জোফরা আর্চার।
খেলোয়াড়ি জীবনের চেয়েও জোরে বোলিং করছ তুমি,’ রঙ্গনা হেরাথকে বলছিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের কিপিং অনুশীলনের জন্য বোলিং করতে থাকা হেরাথ বললেন, ‘আর দশ বল করার পরই আমার শক্তি শেষ।’
জাতীয় দলে অভিষেকের পর অল্প সময়ে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা হয়ে ওঠেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন সাফল্যের সঙ্গেই দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের দলেই খেলবেন সাকিব।