Posts by ক্রীড়া প্রতিবেদক:
শরিফুল ইসলামের জায়গায় মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে প্রথম ওভারেই সাফল্য পেয়েছিলেন। এরপর বল হাতে নিয়েই সাফল্য পেলেন রিশাদ হোসেনও।শ্রীলঙ্কার ইনিংস মেরামতের প্রচেষ্টা থামিয়েছেন এই তরুণ লেগ স্পিনার। আর তাতে ফের চাপে পড়ে গেছে লঙ্কানরা।
ক্রমেই জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। শীর্ষে থাকা তিন দলের মাঝে পয়েন্টের ব্যবধান মোটে দুই। তিন দলই আছে অবিশ্বাস্য ফর্মে। হারের মুখে থাকা অবস্থাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবার লিভারপুল জয় পেয়েছিল ডারউইন নুনিয়েজের শেষ সময়ের অবিশ্বাস্য গোলে। আর্সেনাল অবশ্য এত কষ্টে জেতেনি। ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে।
গত দুই বছর ধরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ডেল স্টেইন। তবে আসন্ন আসরের এই প্রোটিয়া কিংবদন্তিকে দেখা যাবে না সানরাইজার্স ড্রেসিংরুমে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেমস ফ্রাঙ্কলিন।
বিসিবির পক্ষ হতে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
জাতীয় অ্যাথলেটিক্সের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের অপেক্ষা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করতে আসবেন নতুন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার সবচেয়ে দুর্বল জায়গা টপ অর্ডার। যেখানে বেশ কয়েকবার পরিবর্তন এনেও সফলতার দেখা পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তারই ধারবাহিকতায় আজ রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে সুযোগ মেলে সাব্বির হোসেনের। তবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি এই ওপেনার।
মাঠের পারফরম্যান্সে ইউরোপীয় বড় প্রতিযোগিতার মঞ্চে সাম্প্রতিক সময়ে তেমন সফলতা না পেলেও, আয়ের দিক থেকে শীর্ষে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ মৌসুমে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয়ে তারা আগের বছরের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দিয়েছে। তবে আগের চেয়ে আয় বেড়েছে গতবারের ট্রেবলজয়ী সিটির। যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ডিলোইট স্পোর্টস বিজনেস গ্রুপ’র বিশ্লেষণে এই তথ্য জানা গ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ১১২ রানের হারের পর এবার নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাস ঝালিয়ে নিলো যুবা টাইগাররা।
মাস খানেক আগেও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলটাই এবার লঙ্কানদের বিপক্ষে পাত্তা পেল না। যুব বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডিএলএস মেথডে ১১২ রানে হেরেছে বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বাংলাদেশের সকল ফেডারেশন ও জেলা-বিভাগীয় সংস্থা দেখভাল হয়। সেই জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম সচিব কাজী আনিসুর রহমান আজ দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খেলার সম্ভাবনা প্রায় নেই জেনেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রশিদ খানকে রেখেছিল আফগানিস্তান। সিরিজ শুরুর একদিন আগে আজ জানা গেল, কোহলি-রোহিতদের বিপক্ষে খেলা হচ্ছে না আফগান এই তারকার।