Posts by ক্রীড়া প্রতিবেদক:
মাদার অফ অল ডিসিপ্লিন হিসেবে খ্যাত অ্যাথলেটিক্স। সেই অ্যাথলেটিক্সে ২০২৩ সালে বাংলাদেশে ঘরোয়া পর্যায়ে সিনিয়র কোনো আয়োজনই হয়নি। ফলে শিরিন-ইসমাইলরা এক বছরের বেশি সময় প্রতিযোগিতার বাইরে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি প্রার্থী হয়েছিলেন সাকিব আল হাসান। আর নৌকার প্রার্থী হয়েই বাজিমাত করেছেন তিনি। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বচিত হয়েছেন। আর নির্বাচনে জয়লাভের একদিন পরই আজ সোমবার আসেন মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।
গতকাল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। গত কয়েক সপ্তাহ এই নির্বাচনী কাজে মাগুরায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে নির্বাচন শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব।
অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার কবে এমন প্রতিদ্বন্দ্বীতা করেছিল পাকিস্তান, অন্তত টেস্টে সেটা দেখার জন্য অনেকটা পেছনে যেতে হবে ক্রিকেট ভক্তদের। টানা ১৭ ম্যাচ সেখানে হেরেছে দলটি। তবে এসব ছাপিয়ে অসহায় আত্মসমর্পণের কথাই বলতে হয় বারবার। কিন্তু সেদিক থেকে এবারের সফর কিছুটা হলেও ব্যতিক্রম।
দিন যতই পার হচ্ছে, গুঞ্জন যেন ততই ডালপালা মেলতে শুরু করেছে। ভারতের মাটিতে খেলতে আসছে আর্জেন্টিনা। যেখানে তারা মুখোমুখি হবে ভারত জাতীয় দলের বিপক্ষে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে এমন তথ্য। দুদিন ধরে ছড়িয়ে পড়া এই তথ্য আরও ভিত্তি পেয়েছে কেরালা অঙ্গরাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররহিমানের বক্তব্যের পর।
পাকিস্তান ক্রিকেটে বদলি খেলোয়াড় হিসেবে দলে এসে উত্থানের জন্ম দেওয়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপে শাহিন শাহ আফ্রিদি ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলে দলে সুযোগ পান নাসিম শাহ। এরপর বলতে গেলে নতুন এক বোলিং সেনসেশনেই পরিণত হন তিনি। সেই নাসিম শাহের অসুস্থতায় আবার দলে সুযোগ মিলে যায় তরুণ অলরাউন্ডার আমের জামালের। গেল বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী
৫ জানুয়ারি ২০২২। টেস্ট ক্রিকেটে এরচেয়ে সুন্দর দিন আর দেখেনি বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে একদল তরুণে ভর করে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেটিও আবার তাদের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথমবার হারানোর স্বাদ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল।
মাঠের ফুটবলে সময়টা একেবারেই ভালো কাটছে না ব্রাজিলের। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে সেলেসাওরা।
প্রথমবারের মতো ভারতের বাইরে চলছে আইপিএলের নিলাম। ২০২৪ সালের আসরকে সামনে রেখে দুবাইয়ে চলছে এবারের নিলাম। মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম উঠছে এবারের নিলামে। তবে স্লট ফাঁকা আছে মোট ৭৭টি। যেখানে বিদেশি কোটা ফাঁকা আছে ৩০টি।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি দেখায় ভারতের বিপক্ষে ৮৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বোলিং প্রান্তে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন তাইজুল। আম্পায়ার আঙুল উচিয়ে আউট নিশ্চিতের সংকেত দিতেই তার খ্যাপাটে উদযাপন। ইনিংসে তার ষষ্ঠ উইকেট। ম্যাচে দশম। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয়বার এমন কীর্তি তার। তাতে নিউ জিল্যান্ডকে টেস্টে ১৫০ রানে হারাল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের লড়াই বাংলাদেশ শুরু করলো অভাবনীয় এক জয়ে, অকল্পনীয় পারফরম্যান্সে।
জাতীয় ক্রিকেট লিগের এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম স্তরের পঞ্চম রাউন্ডের ম্যাচে সিলেটকে ৫২ রানে হারিয়েছে সাইফের নেতৃত্বাধীন দল।