Posts by নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফকিরাপুল এলাকায় আবারও জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফকিরাপুল এলাকায় জড়ো হয়ে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছোড়েন তারা।
বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মূল সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। তারা এখন বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন। ফলে সংঘর্ষও অলিগলিতে ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সুযোগ পেলেই গলি থেকে বের হয়ে ঢিল ছুড়ছেন তারা। সঙ্গে সঙ্গেই পাল্টা ধাওয়া করছে পুলিশ।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সামনের সড়ক খালি করতে এগিয়ে যান তারা।
নোয়াখালী জেলা শহরের বিআরডিবি হলে হেযবুত তওহীদের নোয়াখালী শাখার উদ্যোগে ঈদ-পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার প্রতিপাদ্য ছিল- "রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে আমাদের প্রস্তাবনা"।
রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানীর বাসিন্দাদেরও ছাড় দিচ্ছে না মশা। এসব এলাকার বাসা, বাড়ি, নির্মাণাধীন ভবনেও নিয়মিত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। বেড়েছে মশার উপদ্রবও।
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ৯ নেতার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির অভিযোগে উকিল নোটিশ পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি এ নোটিশ পাঠান।