Posts by নিজস্ব প্রতিবেদক:
আজ জ্যৈষ্ঠ মাসের শেষ দিন। আগামীকাল আষাঢ় মাসের এক তারিখ। সে অনুযায়ী দেশে এখন বর্ষা মৌসুম। আর তিনদিন পর, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা। বর্ষা মৌসুম হওয়ায় গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারাদেশে বৃষ্টির আভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস। সে অনুযায়ী, ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬৬টি অভিযোগে দুদকের গণশুনানিতে মুখোমুখি হয়েছেন ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন, পাসপোর্ট, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ড, সাব রেজিস্ট্রি অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ব্যাংক, শিক্ষা, বিআইডব্লিউটিএ, জেলা পরিষদ ও নির্বাচন অফিসসহ মোট ৪৩টি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে।
জনগণের চলাচলের সুবিধার্থে যাত্রীবাহী রেলের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ইঞ্জিন ও যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।
পবিত্র ঈদুল আজহার আর কদিন বাকি। এরই মধ্যে ঈদকে সামনে রেখে জমে উঠেছে মসলার বাজার। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় বিভিন্ন প্রকার মসলার দাম কমলেও ক্রেতাদের অভিযোগ, এখনো নাগালের বাইরে মসলার দাম। অপরদিকে বিক্রেতারা বলছেন- প্রতিটি মসলায় দাম কমেছে। ক্রেতারা মসলা কিনতে শুরু করেছেন। আগামী দুই তিনদিনের মধ্যে এই বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে।