Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা পরিচালকের কোস্ট গার্ড

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা পরিচালকের কোস্ট গার্ড

August 23, 2023 08:59:32 AM   ডেস্ক রিপোর্ট
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা পরিচালকের কোস্ট গার্ড

ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

আজ বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। এরপর সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।