Posts by উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন কারিকুলামে পাঠ্যসূচি অনুযায়ী ৭ম শ্রেণির সাত বিষয়ে নতুন বই এখনো হাতে পায়নি শিক্ষার্থীরা। সরকার নির্ধারিত ক্লাস রুটিনে ১ জানুয়ারী থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও বই না থাকায় পাঠদান করতে পারছেন না শিক্ষকরা।
লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আহাম্মদ ফেরদৌস মানিক এবং সম্পাদক পদে হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।
সহকর্মীকে ধর্ষণচেষ্টার অপরাধে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব ও বর্তমান কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলামের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চারমাসের কারাদণ্ড দেওয়া হয়।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের নামে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে হল ছেড়েছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম। এ ছাড়া অন্তরাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা হল ছাড়েন।