Posts by ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে ইতালীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন ও কর্মদক্ষতা যাচাই করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি জেইন’ নামের একটি বাণিজ্যিক জাহাজ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফজলুর রহমান বিশ্বাসকে (৭২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যাংকটির নাম পরিবর্তন। আরেকটি হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন।
ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ সুদান, চীন, জাপান, ইয়েমেন, ফিলিস্তিন, গাম্বিয়া, নাইজেরিয়াসহ নানা দেশ থেকে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছেন বাংলাদেশে। কেন তাঁরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ বেছে নিলেন? এ দেশে তাঁদের অভিজ্ঞতাই বা কেমন? শুনুন তাঁদের মুখেই
সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে হাটি হাটি পায়ে এগিয়ে চলছে সৌদির ফ্যাশন জগৎ। জুলাইয়ে প্যারিসের ‘ওত্ কুতুর ফ্যাশন উইক’ প্রদর্শনীতে অংশ নেন সৌদি আরবের ডিজাইনার মোহাম্মদ আশি।
জাপানের নারিতায় সরাসরি চালু হতে যাওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য শুল্কমুক্ত সুবিধায় বিয়ার ও মদ জাতীয় পণ্য পাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে বন্ড সুবিধায় নির্ধারিত বিক্রয়মূল্যে মদ ও বিয়ার সংগ্রহ করার অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হবে।
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুরো টিম নিয়ে সোলস সদস্যরা সিডনিতে পৌঁছেছেন। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নেবে সোলস।
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের শাপলাসি খালের প্রায় দেড় কিলোমিটার জুড়ে বাঁধ ও অবৈধ দখল করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মজলিশপুর গ্রামের শতাধিক পরিবার।
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজের ওপর দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।