Posts by ডেস্ক রিপোর্ট:
প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। কিন্তু শিক্ষার্থীদের দিয়ে হাত-পা টিপে নিতেন নিয়মিত। খাওয়ার পর হাত ধুইয়ে দিতে হতো। এমনকি নিজে থেকে ব্রাশও করতেন না। এসব সেবার ঘাটতি হলেই শিক্ষার্থীদের ওপর চলতো নির্যাতন। শুধু শিক্ষার্থীই নয়, তার ভয়ে তটস্থ থাকতেন শিক্ষকেরাও। অবশেষে শিক্ষার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এতে ভয়ে প্রাচীর টপকে পালিয়ে যান স্বঘোষিত ‘রাজা’ সজল ঘোষ।
চলতি অর্থবছরের জুলাই মাসের রাজস্বের হিসাবে সর্বাধিত ২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। আর জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট এসেছে সিগারেট খাত থেকে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের নাগরিকরা ট্যাক্স-ভ্যাট দিচ্ছে, আইন মানছে, কিন্তু তাদের কোনো অধিকার নেই। তারা মানবেতর জীবন-যাপন করছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এতে জেলায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৭ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৫৩ জনে অপরিবর্তীত রয়েছে।
‘আমি গুম হওয়ার সুমনের মা। আজকে এত বছর হয়ে গেছে দুই নাতিন নিয়ে আছি। ছেলের কোন খোঁজ পাই না। আপনারা দোয়া কইরেন, মরার আগে যেন আমার ছেলেকে দেখে যেতে পারি।’কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন।
লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ৬ষ্ঠ দিনে ১১ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার এক দশমিক ২৩ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে শিক্ষার্থী ৪৯ জন এবং ৩ জন পরীক্ষক।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, তথ্যে প্রবেশাধিকার সরকারি দপ্তরে কাজে স্বচ্ছতা নিশ্চিত করে এবং সঠিক তথ্য পাওয়া জনগণের অধিকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বস্তুনিষ্ঠতার স্বার্থে সঠিক তথ্য প্রদানে উদ্যোগী হতে হবে।
জিটুজি এবং বিটুবি ম্যাচ মেকিংয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের আইটি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শহরে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডাকাতি। রাতে পথে-ঘাটে যে কোনো সময় ডাকাতির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই ডাকাতদের দৌরাত্ব নিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় রিপোর্টিং করতে যান একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক। তারা সেখানে টিভিতে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক তখন ওই দুই সাংবাদিকই ডাকাতির শিকার হন।
অবশেষে উত্তরাঞ্চলবাসীর দীর্ঘ প্রায় এক যুগ প্রতীক্ষার অবসান হয়েছে। গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রুটে দীর্ঘ ১১ বছর বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হয়েছে।
জমকালো আয়োজনে রাজধানী ঢাকার হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাপোলো টায়ারস ও ইফাদ মোটরসের দ্বিতীয় ডিলার কনফারেন্স। অংশীদারিত্ব বৃদ্ধি এবং টায়ার শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতিকে ধারণ করে আয়োজিত হয় অনুষ্ঠানটি।