Posts by ডেস্ক রিপোর্ট:
বাঙালির চা খাওয়ার অভ্যাস বেশ পুরনো। এখন তো আমাদের প্রতিদিনই চায়ের দরকার হয়। সকালে চা, বিকেলে চা, আড্ডায় চা, অতিথি আপ্যায়নে চা। চা ছাড়া অনেকেরই দিনটা অসম্পূর্ণ থেকে যায়। চা কি আর এমনি থেকে ভালোলাগে? এর সঙ্গে দুধ মিশিয়ে দুধ চা তৈরি করে খেতে বরং বেশি ভালোলাগে। কিন্তু সুস্বাদু এই পানীয় আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তা কি জানেন? নিয়মিত দুধ চা খেতে থাকলে তা আপনার স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
আমাদের পরিচিত শাক-সবজির তালিকায় শুরুতেই রয়েছে থানকুনি পাতার নাম। এই শাকের নাম আমাদের প্রায় সবারই জানা। তবে সবার যে খাওয়ার অভ্যাস আছে, এমন নয়। এর তেতো স্বাদের জন্য অনেকে খেতে পছন্দ করেন না।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য নতুন করে আরও ৩ লাখ পাউন্ড (প্রায় ৪২ কোটি টাকা) সহায়তা ঘোষণা করেছেন।
সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপে নির্বাচন প্রসঙ্গ ছিল না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আদেন আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে।
আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, জনগণকে ভোটের অধিকার দিতে পারে না অথচ দুর্নীতি নিয়ে ব্যস্ত সরকার।
আগস্টে খাদ্য খাতে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। মুরগি ও ডিমের কারণেই এই রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষ্যে গত বুধবার পুঁজিবাজার বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে চার কর্মদিবস লেনদেন হয়েছে। সেপ্টেম্বর মাসের এ প্রথম সপ্তাহে দুই কর্মদিবস উত্থান আর দুই কর্মদিবস পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে।
চিংড়ি মাছের সুস্বাদু সব পদ কমবেশি সবাই তো খেয়েছেন, তবে কখনো কি আনারস চিংড়ি খেয়েছেন? না খেয়ে থাকলে আজকে ছুটির দিনে ঘরে খুব কম উপকরণে তৈরি করে নিন আনারস চিংড়ি। গরম ভাত-পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যাবে এই পদ। রইলো রেসিপি-
বাদাম, পেস্তাবাদাম, পেঁয়াজ ও মসলার মিশেলে সেদ্ধ মাংসের কিমা গমের আটার পাতলা মোড়কে মুড়িয়ে ঘন ঘিয়ে ভাজা খাবার—মোটামুটি এভাবেই সমুচাকে সংজ্ঞায়িত করেছেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।
উপকরণ: ময়দা দেড় কাপ, মাখন ১ টেবিল চামচ, ডিম ১টা, চিনিগুঁড়া ১ টেবিল চামচ, তরল দুধ ১ টেবিল চামচ।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার পুলপাড় বটতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেল মিয়ার দুলাভাই ইসহাক মিয়া জানান, রাসেল পেশায় একজন শ্রমিক।