Posts by ডেস্ক রিপোর্ট:
সরকারের পতন ঘটাতে বিএনপি ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আমরা গেল বছর থেকে এমনভাবে রাজপথে আছি যেন আমরাই বিরোধী দলের ভূমিকা পালন করছি। বিএনপি যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে এবং মানুষ পুড়িয়ে হত্যা করতে না পারে সেজন্যই আমাদের এমন ভূমিকা।
লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার পদে আরও এক বছর থাকছেন সাব্বির বিন শামস।
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পিতা-মাতাকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইব্রাহীম (৪৫) ও তার স্ত্রী পারভীন আক্তারের (৩০) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি। আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেব।
বাংলাদেশের সিরামিক টাইলস-এর জগতে এক নম্বর ব্র্যান্ড আকিজ সিরামিক্স-এর আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে জামালপুরে।
দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ সেপ্টেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
‘দোকানে ৮০-৯০ লাখ টাকার কাপড় ছিল। এগুলোর কিছুই সরাতে পারিনি। এখন রাস্তায় ভিখারির মতো হাতও পাততে পারি না। কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? এখন আমাদের চোখের পানি ছাড়া আর কিছুই নেই।’
রাজধানীর খিলখেত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
অপরিষ্কার স্থানে পণ্য উৎপাদন করায় মিরপুর-১ নম্বরে অবস্থিত ‘নিউ প্রিন্স বেকারি ফুড অ্যান্ড বেভারেজ’কে’ জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তাৎক্ষণিক দুই লাখ টাকা আদায় করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তিন দিনের মেয়াদ নিয়ে সম্প্রতি আমার কাছে অনেক প্রশ্ন এসেছে। আমার কাছে মনে হয়েছে, মহাভারত বোধহয় অশুদ্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেটের মেয়াদ সংখ্যা কমিয়েছি। তার কারণ হলো- মেয়াদের সংখ্যা বেশি থাকলে গ্রাহক কনফিউজড হয়। আমরা ৭ দিনের ডাটা সর্বনিম্ন করেছি, এতে করে গ্রাহকরা পুরো ডাটা ব্যবহার করতে পারবেন। ৩ দিনে গ্রাহক যে ডাটা ব্যবহার করতে পারতেন না, তা ৭ দিনে ব্
২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের কোটা বণ্টন করা হয়েছে৷ সাধারণ নয়টি শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কোটা বণ্টন করা হয়। এ বছর নয়টি বোর্ড থেকে সাধারণ বৃত্তি পাচ্ছে ২২ হাজার ৫০০ জন এবং মেধাবৃত্তি পাচ্ছে তিন হাজার শিক্ষার্থী৷ সব মিলিয়ে মোট ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী এ বৃত্তির পাচ্ছে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ জাফর আলী। সংসদের এক নম্বর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার। এ তিন শিক্ষা ক্যাডার কর্মকর্তার নেতৃত্বে ২৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।