Posts by ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন।
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় সোহরাব হোসেন (৪৮) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
‘বাজারে এলে কিছুই কিনে শান্তি পাই না। সব কিছুতেই আগুন জ্বলা দাম! যে জিনিস কিনতে যাই, সেটারই দাম বেড়ে যায়। যে বাজেট নিয়ে বের হই, তা দিয়ে আর সবকিছু কেনা হয় না। বাজারে এলেই তো ঘাম ছুটে যায়। এভাবে কী চলা যায়?’ এভাবেই আক্ষেপের সুরে ক্রমশ দ্রব্যমূল্যের বৃদ্ধির বর্ণনা দিচ্ছিলেন সৈয়দ আব্দুল হাকিম।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনটা হচ্ছে আমাদের। ইতোমধ্যে স্থানীয় সরকারসহ যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কী করল না এতে কিছুই যায় আসে না। এটি নিয়ে বিএনপিকে আর দেশ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।
রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে আগুনের অ্যালার্ম বেজে ওঠার সংবাদ পেয়েছিল ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিল চারটি ইউনিট। তবে সেটি ফলস অ্যালার্ম ছিল বলে জানা গেছে।
বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।
সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার দরপতনের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিমা খাতের শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে আইটি, প্রকৌশল, খাদ্য ও বিবিধ খাতের শেয়ারের দাম।
মাশরুম বেশিরভাগ নিরামিষভোজীদের প্রিয় সবজি। খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্যও বেশ উপকারী। কম ক্যালোরি ছাড়াও, মাশরুম অনেক পুষ্টিতে সমৃদ্ধ। এটি সালাদ, স্যুপ, সবজি, এমনকী স্ন্যাকস হিসেবে খাওয়া যায়। জেনে নিন রোজকার ডায়েটে মাশরুম রাখলে কি কি উপকারিতা পাওয়া যায়।
চট্টগ্রামে নগর পুলিশ লাইনসের একটি ভবনের ৫ তলা থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে পদ্মা সেতুর টোল আদায়। সেতু উদ্বোধনের এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল।
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
শুধু শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার নয়, আরও বহু জন বিএনপি থেকে পালাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।