Posts by ডেস্ক রিপোর্ট:
নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে দিচ্ছে কম। প্রতি ১০ লিটারে চুরি করছে ১৩০ মিলিলিটার অকটেন। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটছে, হাতিয়ে নিচ্ছে টাকা।
বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২৩’।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাককে আহ্বায়ক এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি প্রাইভেটকারে মামলা দেওয়ায় সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাসফিয়া ইসলাম (২২) ও তার মা দিলারা আক্তারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুর থানার চিহ্নিত ছিনতাইকারী, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে ‘রক্তচোষা’ জনিকে (৩৫) বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হবে আগামী ৫ অক্টোবর। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সেদিন খোলা রাখতে হবে। সাবেক-বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অংশীজনদের নিয়ে করতে হবে র্যালি, আলোচনা সভা ও সেমিনার।
এক দফা দাবিতে ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চের উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ওষুধ খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের তৃতীয় কর্মদিবস
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের উন্নয়নের কথা ভাবতেন। কৃষকের ভাগ্য পরিবর্তনে পাবনায় তিনি নদী রক্ষা কর্মসূচি হাতে নিয়েছিলেন। ইছামতী নদীর পাড় ভাঙা রোধে এবং নদীতে গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরিতে সুফলভোগীদের পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (এসডব্লিউসি) ২১তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোগ প্রতিরোধ ও জীবন রক্ষায় সবার আগে ফুসফুস সুস্থ রাখার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমানে ফুসফুসজনিত বিভিন্ন রোগ মৃত্যুর তৃতীয় কারণ। আর বিশুদ্ধ অক্সিজেন ছাড়া প্রত্যেকের ফুসফুসই মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
স্বপ্ন দেখতে কে না ভালোবাসেন! তবে স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না, এমনই উক্তি আছে এ পি জে আবদুল কালামের।