Posts by ডেস্ক রিপোর্ট:
রাজধানীর জাতীয় ঈদগাহ ও হাইকোর্টের সামনের সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রংপুরে সংস্কৃতিকর্মী রোমান সরকারকে হত্যার দায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বিশৃঙ্খলা ও সহিংসতার পথ পরিহার করে সবাইকে শান্তির ধর্ম ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিশৃঙ্খলা বা সহিংসতা ইসলাম পছন্দ করে না।
শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ ১ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসিক্রম পিএলসি। জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পর্ষদ।
কোল্ডস্টোরেজ মালিকরা একটি সিন্ডিকেট করে আলুর দাম বাড়াচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের গুলিতে মো. নজরুল ইসলাম হাওলাদার (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এনভয় গ্রুপ গার্মেন্টসের আয়রন ম্যান হিসেবে কর্মরত আছেন।
রাজধানীতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকার প্রবেশ মুখে র্যাব-পুলিশের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সম্ভাব্য নাশকতা এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর থেকে এসব চেকপোস্টে জোড়ালোভাবে তল্লাশি করা হচ্ছে।
শরীরের বিকাশের জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন। কিন্তু এই ব্যস্ত জীবনে মানুষ প্রায়ই ভুল খাদ্যাভ্যাস অনুসরণ করেন। যার ফলে অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। আর খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে ত্বকের বয়স। ভুল খাদ্যাভ্যাস আপনাকে সময়ের আগেই বুড়ো করে দেবে।
সহজেই তৈরি করা যায় এমন খাবারের মধ্যে একটি হলো লেমন রাইস। রান্না করা ভাতের সঙ্গে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই পদ।
এক সপ্তাহের ব্যবধানে সব শাকের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সমান গতিতে বাড়ছে সবজির দামও। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করার পরও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কিংবা তার কাছাকাছি দামে। বেশ কিছু সবজির মূল্য আকাশ ছোঁয়া।
২৮ অক্টোবরকে ঘিরে সৃষ্ট চলমান রাজনৈতিক অস্থিরতা কেন্দ্র করে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।