Posts by ডেস্ক রিপোর্ট:
প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ-নীরা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কন্যা ওয়েলবিং লি. এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুস্থ ও শীতার্ত মানুষের জন্য আসন্ন শীতের কম্বল হস্তান্তর করেছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং পরিচালক হোসেন মেহমুদ।
দেশের শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবির বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। বর্তমান প্রেক্ষাপটে দেশের অধিকাংশ মানুষই ভালো নেই।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও বিমান পথের মাধ্যমে এতদিন আসা গেলেও আজ থেকে যুক্ত হলো নতুন এক যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কে ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার। সমুদ্রের শহরে গিয়ে আজ চট্টগ্রাম (দোহাজারী)-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেল স্টেশনও।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে যারা তথাকথিত আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড স্কুলপর্যায়ে নিয়ে কমিশনের মাধ্যমে বিক্রি করেন। দুঃখজনক হলেও সত্য এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষকও জড়িত। তারা যে দাবিগুলো করছেন সেগুলো একেবারেই অযোক্তিক।
জাতীয় রপ্তানি ট্রফি পেল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেওয়া হয়।
বিএনপি-জামায়াতে ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ( ৮নভেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২ দশমিক ৮৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট।
বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা নির্বাচনের কাঠগড়ায় দাঁড়িয়েছি, মূল্যায়নের ভার আপনাদের। নির্বাচনী ইশতেহার যেন জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, তার ভিত্তিতেই ইশতেহার দেবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ টেক ব্যাকে নয়, ‘মুভ অন বাংলাদেশে’ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।