Posts by ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের উন্নয়ন অনেক দেশই সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক চেষ্টা করেছে। শুধু স্বাস্থ্য খাতই নয়, সার্বিকভাবেই দেশের নানা উন্নয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের এসব উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না, তাই তারা পেছন থেকে নানা ষড়যন্ত্র করে।
শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
মরক্কো, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২ লাখ মেট্রিক টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৪০ হাজার টন সার কেনা হবে।
সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা (ভরি)। কয়েকদিন আগে রেকর্ড দাম বাড়িয়ে ২২ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা (ভরি)।
ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই বিদ্যুৎ আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্স মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণে সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক থেকে সরাসরি রেমিট্যান্স সুবিধাভোগীর কাছে পাঠানো যাবে।
কেরালা উৎসবে প্রদর্শিত হবে ‘পদাতিক’। ৮ দিনব্যাপী উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার।
নিজের ৩৯তম জন্মদিনে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার মূল্যের গাড়ি উপহার পেলেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। গত ১৮ নভেম্বর ছিল এই নায়িকার জন্মদিন।
হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন বলছে, বক্স অফিস লড়াইয়ে অ্যানিম্যালের সামনে দাঁড়াতেই পারেনি স্যাম বাহাদুর। বলিউডে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে দুটি সিনেমা। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ আর ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রথমবার দেশের বাইরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি। তিনি ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন দেশের শোবিজের একঝাঁক তারকা।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তীতে বড় পর্দায় অভিনয় করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরো বিদেশি বিনিয়োগ চেয়ে বলেছেন, তার সরকার বৃহত্তর বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। আরো বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগ যাতে বাংলাদেশে আসতে পারে সেজন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি।