Posts by ডেস্ক রিপোর্ট:
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের আপিল শুনানি স্থগিত করা হয়েছে।
মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আপিলের শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুস সালাম।
আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। ইসির এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ চলাকালীন বিমানটি দক্ষিণ কোরিয়ার গুনসানে মার্কিন বিমান বাহিনী ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একদিনে শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। গাজায় যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে।
বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সম্ভাব্যতা যাচাই করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।
কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে রপ্তানিকারকদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগের জন্য মার্কিন মুদ্রা ডলারে এই ঋণ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিত ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ)’ পুনঅর্থায়ণ তহবিলের আওতায় এই ঋণ দেওয়া হবে।
আসন ভাগাভাগি নিয়ে খুব সহসা শরিকদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ কর্মকর্তাদের বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সিরাজগঞ্জে ইট, কাঠ ও চালের গুঁড়া দিয়ে বিভিন্ন মসলা তৈরির অপরাধে একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদেরকে এই অপরাধে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।