Posts by ডেস্ক রিপোর্ট:
বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে গত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই অর্থ লুটপাট হয়।
‘জিরো’র ব্যর্থতার পর সিনেমা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ। তবে চলতি বছর বাদশার সব ছবিই হিট করে। শুরুটা হয়েছিল ‘পাঠান’ দিয়ে, এরপর বক্স অফিসে ওঠে ‘জওয়ান’ ঝড়। শাহরুখ খানের এ বছরের তিন নম্বর সিনেমা ‘ডানকি’। সেটাও ব্যবসা সফল হচ্ছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বন্ধু রোহিত শেঠিকে সঙ্গে নিয়ে আসেন অজয় দেবগন। এই মুহূর্তে খুব যে কাজ করছেন তেমন নয়। বেছে বেছে কাজ করেন।
তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সিটকম সিরিজ আই লাভ লুসি। নিউইয়র্কের এক তরুণ গৃহবধূ লুসি রিকার্ডোর তারকা হতে চাওয়ার গল্পে নির্মিত সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন লুসিল বল। এতে অভিনেত্রী লুসিলের স্বামী দেজি আরনাজকেও পাওয়া গেছে।
বিয়ে আর বাচ্চা জন্মানোর পর অনেক নায়িকায় নিজেকে রুপালি পর্দা থেকে সরিয়ে নিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে কাজল, কারিশ্মা কাপুরের মতো অভিনেত্রীদেরও। এমনকি মেয়ে আদিরার জন্মের পর এমন চিন্তা এসেছিল রানি মুখোপাধ্যায়ের মাথাতেও। আর সেই সময়, আদিত্য চোপড়াই অভিনেত্রী বউকে বুঝিয়ে ফিরিয়েছিলেন কাজে।
দূষণের কারণে চুলের বারোটা বাজছে। যতই দিন যাচ্ছে ততই যেন বিনুনি সরু হয়ে যাচ্ছে। মাথার সামনে টাক পড়তে শুরু করেছে। নামীদামি সংস্থার প্যাক ব্যবহার করেও কিছুতেই ঘন হচ্ছে না চুল। অথচ হাতের কাছেই রয়েছে সমাধান। কারিপাতার গুণেই ঘন হবে চুল। কীভাবে ব্যবহার করলে ঘন হবে চুল, রইল হদিস।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, তারা যতই চোরাগোপ্তা হামলা করুক। নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
আজ (শুক্রবার) দুপুরে সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য ও দুর্গম অঞ্চলের এলাকায় হেলিকপ্টারে যাতায়াত করবেন নির্বাচনী কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক- ৬ শাখার জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
যে যত কথাই বলুক, নির্বাচন বিরোধীরা যত চেষ্টাই করুক, নির্বাচনে ব্যাপক হারে ভোটার উপস্থিত হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ থেকে দেশের অর্জন নিয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, মেট্রোরেলে হামলার কোনো তথ্য বা আশঙ্কা নেই। তবে সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং করা হবে।আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাকে অবরুদ্ধ করে রাখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুই ঘণ্টা পর সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের হস্তাক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।