Posts by ডেস্ক রিপোর্ট:
যোগ্য সব কর্মকর্তার পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এসব সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সমিতির নেতারা।
ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে গণমিছিল ও সমাবেশ করেছেন চালকরা।
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৫০০ মণ ওজনের নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছেন কোস্ট গার্ড সদস্যরা।
তিনি জানান, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে থাকাকালে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জানাজা ও জুমার নামাজকে কেন্দ্রকে মোবাইল চুরি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর চাঁনখার পুল, জুরাইন বিক্রমপুর প্লাজা, জুরাইন বুড়িগঙ্গা সেতুমার্কেট, যমুনা ফিউচার পার্কসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্বাধীনতার পর শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক অবস্থাসহ গড়-জিডিপিতেও এশিয়ার বহু দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে। তারপরও ঢাকায় গণমানুষের আরামদায়ক যাতায়াতের কোনো গণপরিবহন ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। কিন্তু বেসরকারি খাতে পরিচালিত আন্তঃজেলা বাস সার্ভিসগুলো উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করা যায় বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
নিলয় মোটরস লিমিটেডের সিএইচআরও শামীমা আক্তার খানম ‘এশিয়ার ওমেন লিডার’ খেতাবে ভূষিত হয়েছেন। প্যান প্যাসিফিক সিঙ্গাপুরে ১৭ আগস্ট অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস’-এ তাকে একটি ফ্রেমযুক্ত শংসাপত্র দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক বাংলাদেশ সফর, ব্রিকস সম্মেলন এবং জি-২০ সম্মেলনে বাংলাদেশের অসাধারণ কূটনৈতিক সফলতা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর চোখ বেঁধে মারধরের পর ছিনতাইকারীরা তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।
সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউট সোর্সিং, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) পদ্ধতিতে নিয়োগের নামে একটি গোষ্ঠী বাণিজ্য নেমেছে বলে অভিযোগ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে কয়েকবার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। এর আগে কোনো সরকার কখনও এমন প্রতিশ্রুতি দেয়নি। এই প্রথমবার সরকারপ্রধান এমন প্রতিশ্রুতি দিয়েছেন। এ জন্য আমি বলব; আস্থা রাখতে চাই।’