Posts by বিনোদন প্রতিবেদক:
‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে একটি ইসলামি সংগীতের মডেল হলেন অভিনেতা মিশা সওদাগর। রফিকুল ইসলাম তাওহিদের কথায় এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দেওয়া হয়েছে।
‘রাজের সঙ্গে দামাল ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই ফ্যাকাসে হয়ে গেছে। এসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।’-
নাটকীয়তা শেষে পারফর্ম করেছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।
অভিনেতা আমির খান অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নিজের পরিবারের সাথে আরো বেশি সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নেন অভিনেতা।
আগামী শুক্রবার দীপ্ত টেলিভিশন উদযাপন করতে যাছে তাদের ৭ম বর্ষপূর্তি। দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। প্রদান করা হচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’। দীপ্ত অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’।
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপপরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল সাক্ষ্য দিয়েছেন।
বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’ দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব আনার ঘোষণা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী পরিচালক এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন তিনি।
গত বুধবার (৯ নভেম্বর) দিবারাত সোয়া ২টার দিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অভিনেতা শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি। তার এক স্ট্যাটাসেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেই রেশ কাটতে না কাটতেই শুক্রবার (১১ নভেম্বর) দিনের প্রথম প্রহরে এক পোস্টে পরিমনি অভিযোগ করেন মিম ও রাজের মাখামাখি তার সংসার ও জীবন সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। সেখানে স্ট্যাটাসের নিচে মিমের সঙ্গে শ