Posts by বিনোদন প্রতিবেদক:
পেশায় বাদাম বিক্রেতা। ক্রেতা টানতে গলায় সুর তোলেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম’। তার এই গান ঝড় তোলে নেটমাধ্যমে। চোখের পলকেই ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন ‘কাঁচা বাদা’ খ্যাত ভুবন বাদ্যকর। সুদিন ফেরে গায়কের অভাবের সংসারে। কিন্তু তার সেই সুখ বেশি দিন রইল না।
গত বছরের ২৭ মার্চ, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সেই ‘চড়কাণ্ড’ এখনো ভুলতে পারেনি বিশ্ব। বছর ঘুরে আবারও প্রস্তুত অস্কার মঞ্চ। নতুনভাবে সেজে উঠছে সব কিছু। কিন্তু পুরোনো ব্যথা ভুলতে পেরেছেন কি ক্রিস রক? জানালেন, এখনো ব্যথা আছে তার, ভোলেননি কিছু্ই।
চলতি বছরের নভেম্বরে সাবা আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন হৃত্বিক রোশন, বেশ কিছুদিন ধরেই বলিউডে চলছে এমন গুঞ্জন। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাননি কেউই। তবে হৃত্বিকের বাবা রাকেশ রোশন অনেকটা রসিকতার ছলে জানালেন, ‘আমি তো এমন কিছু শুনিনি’।
অভিনেতা রজতাভ দত্তের মানসিক সমস্যা যে দিনদিন বাড়ছে, সে বিষয়ে সংশয় নেই আর। একটি গ্রামে গিয়ে থাকা শুরু করেছিলেন রজতাভ। পরনে তার কালী মন্দিরের পুরোহিতের টকটকে লাল পোশাক। গলায়
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে দাম্পত্য কলহের মাঝেই নতুন করে সংবাদের শিরোনামে এলেন অভিনেতা। অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে পারলেন না। মাঝরাতে দরজা থেকে ফিরিয়ে দেওয়া হলো তাকে।
প্রাক্তন মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রী নিজেই তার ইন্সটাগ্রাম পোস্টে বাবার সঙ্গে ছবি পোস্ট করে প্রকাশ্যে এনেছেন খবরটি।
গত বছরেই ঘোষণা এসেছিল ছবিটির। তখনই জানা গিয়েছিল, প্রথমবারের মতো একসঙ্গে পর্দা মাতাবেন দুই সময়ের দুই অ্যাকশন সুপারস্টার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অনন্ত জলিল। অবশেষে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তারা।
বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার (১ মার্চ) ভারতের লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খানসহ মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
আমির খানের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন। রণবীর কাপুর-আলিয়া ভাটকেও নিয়েছেন এক হাত। বলিউডের আলোচিত নায়িকা কঙ্গনা রানাউতের এবারের লক্ষ্য করণ জোহর।
একের পর পর এক মৃত্যুর খবর ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দিন কয়েক আগে মারা যান তেলেগু অভিনেতা নন্দামুরি তারকা রত্ন ও তামিল অভিনেতা আর মায়িলসামি। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন কেরালার তরুণ পরিচালক জোসেফ মনু জেমস।
ঢাকাই সিনেমার নতুন দিনের মেধাবী অভিনেত্রী পূজা চেরি। অভিনয়ে আলো ছড়াচ্ছেন ধীরে ধীরে। এর মধ্যেই ব্যক্তিজীবনের কালো মেঘ ঢেকে দিচ্ছিল তার পেশাগত উজ্জ্বলতাকে। সম্বিত ফিরে ফেলেন নায়িকা। সাফ জানিয়ে দিলেন, কারো ‘মায়া’য় নয় বরং গল্প পছন্দ হলেই তবে কাজে হাত দেবেন।
বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়ে গেছে বেশকয়েক বছর হলো। বিয়ে হয়ে গেছে তার অধিকাংশ বন্ধুর। এবার পরিণীতি চোপড়ারও সাধ জেগেছে বিয়ে করার। যদিও বিয়ে করার জন্য সবচেয়ে যা প্রয়োজন, সেটিরই অভাব দেখা গেছে পরিণীতির জীবনে। পাচ্ছেন না মনের মতো ছেলে, যার সঙ্গে আগামী জীবন সুখে কাটাতে পারবেন। তাই এবার তার অনুরোধ, একটি ছেলে খুঁজে দেওয়ার।