Posts by বিনোদন প্রতিবেদক:
কথিত বিকাশ কর্মকর্তার প্রতারণার ফাঁদে নিজের বিকাশ একাউন্ট থেকে দেড় লাখ টাকা হারিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে তার খোয়া যাওয়া উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (গোয়েন্দা) বিভাগ।
নন্দিত ফরাসি নির্মাতা বেনো জ্যাকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী জুডি গডরেচে। অভিনেত্রীর দাবি, ১৯৮৬ সালে তিনি যখন ১৪ বছরের কিশোরী, তখন পরিচালকের দ্বারা ধর্ষণের শিকার হন। সম্প্রতি প্যারিসের জুভেইনিল প্রটেকশন ব্রিগেডে অভিযোগটি করা হয়েছে। অভিনেত্রীর আইনজীবী এএফপিকে এ কথা জানিয়েছেন।
ওপার বাংলার সিনেমা পাড়ায় ১৮ বছর কাটিয়ে দিয়েছেন নায়ক দেব। টলিউডে নিজের যৌবনে পা দেওয়ার তথ্য কয়েক দিন আগে নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা। অভিনেতা হওয়ার স্বপ্ন দিয়ে শুরু এখন তিনি টলিউডের সুপারস্টার। নিজের প্রযোজনা সংস্থাও গড়েছেন।
সম্প্রতি চট্রগ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘এক জীবনে’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সায়রা তটিনী। নাটকটিতে একেবারে অন্যরকমভাবে দেখা যাবে এ অভিনেত্রীকে।
‘টাইগার-৩’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে ইমরান হাশমি খলনায়কের চরিত্রেই অভিনয় করেছেন। বলিউডের বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান।
আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত অভিনেতা মোশাররফ করিমের ‘হুব্বা’ সিনেমা। ছবিটির মুক্তিকে কেন্দ্র করে রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করি।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে গ্রেফতার হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর প্রায় একমাস কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, কীভাবে কারাগারের দিনগুলো পার করেছিলেন। রিয়া বলেন, ‘কারাগারে পাঠানোর পর কোভিডের কারণে আমাকে ১৪ দিন আলাদা রাখা হয়েছিল। একটি রুমে আমি একা ছিলাম। কেবল খাবারের সময় জিজ্ঞেস করা হতো, খাবো কিনা। আমি খুব ক্ষুধার্ত ও ক্লান্ত থাকতাম;
কয়েকদিন আগেই নিজের গ্রামের বাড়ি বরিশালে গিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সেখানে পরিবারের মানুষদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি।
বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাতেই জানিয়েছেন নিজের বিয়ের খবর।
সমালোচক থেকে সাধারণ দর্শক, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায় এই সিনেমা। এবার সামনে এল বড় খবর। শোনা যাচ্ছে অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’কে।
স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। ২০০৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। এরপর সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে নায়িকার।বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই দিনগুলোর কথা। নিপুণের ভাষায়, বিচ্ছেদের পর আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। সেখানে একটি স্বর্ণের দোকানে কাজ করি আমি
চলতি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা নিয়ে ইতোমধ্যে হইচই শুরু হয়ে গেছে। এই আয়োজনের গ্ল্যামার এতটাই যে—যারা পুরস্কার পান তাদের বাইরেও এটি নিয়ে আগ্রহ তৈরি হয়। ২০২৪ সালের জন্য গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।