Date: April 24, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / বিনোদন / ওমর সানী গুরুতর অসুস্থ

ওমর সানী গুরুতর অসুস্থ

August 13, 2023 10:00:39 AM   ডেস্ক রিপোর্ট
ওমর সানী গুরুতর অসুস্থ

ডেস্ক রিপোর্ট:

কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন ওমর সানী।পোস্টের ক্যাপশনে চিত্রনায়ক লিখেছেন, অনেকেই আমার খোঁজ নিয়েছেন কিন্তু কারও সঙ্গেই কথা বলতে পারিনি। কারণ অসুস্থতায় জেঁকে বসেছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাতায়ালা যেন মাফ করেন। বাসায় আছি কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার।