Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / গফরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

গফরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

March 13, 2026 02:04:18 PM   উপজেলা প্রতিনিধি
গফরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।

দিনের কর্মসূচি শুরু হয় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভা শেষে গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এই মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমাল রক্ষার উপায় হাতে-কলমে দেখানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, আইসিটি প্রোগ্রাম অফিসার আহসান হাবীব এবং প্রশাসনিক কর্মকর্তা বদরুল আমীন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও জনসচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে তুলতে এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।