Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পুনর্মিলনী

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পুনর্মিলনী

April 01, 2026 08:02:33 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পুনর্মিলনী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ও পেশাগত চেতনায় সমৃদ্ধ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করেছে গাজীপুরের শ্রীপুর রিপোর্টার্স ক্লাব।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সাবাহ্ গার্ডেন রিসোর্টে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি আলফাজ উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান।

তাঁদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. শাহাদত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন, যুগ্ম সম্পাদক মো. সোহাগ ভান্ডারী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল পাশা এবং সাংবাদিক আলমগীর হোসেন সাগর।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শামিম আল মামুন, দুর্জয়, বিলকিস, শফিকুল ইসলাম ও এনামুল হক প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের অন্য সদস্যরা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমসাময়িক গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ, পেশাগত দায়বদ্ধতা, সংবাদ পরিবেশনের নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

বক্তারা বলেন, "বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সত্য উদ্‌ঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।"

তারা আরও বলেন, "স্বাধীনতার চেতনা লালন এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

আলোচনা ও মতবিনিময় শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।