Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / জাতীয় / শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ড. ইউনূস ও নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে বিশ্ব মানবাধিকার সংস্থার অভিনন্দন

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ড. ইউনূস ও নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে বিশ্ব মানবাধিকার সংস্থার অভিনন্দন

February 14, 2026 07:21:19 AM   ডেস্ক রিপোর্ট
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ড. ইউনূস ও নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে বিশ্ব মানবাধিকার সংস্থার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রতিশ্রুত সময়ে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকেও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংস্থার শীর্ষ নেতারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান ড. আব্দুল লতিফ মাসুম, মহাসচিব গাজী মোশারফ হোসেন ও মিডিয়া প্রধান এস এম সামসুল হুদা এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং সকল অংশীজনের সহযোগিতায় নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।”

পাশাপাশি নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, “দেশের মানুষ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে এখন বড় দায়িত্ব কাঁধে নিতে হবে। আমরা আশা করি, তারেক রহমানের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ থেকে চিরতরে গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল হবে।”

বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ এর নেতারা আরও বলেন, “আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের নাগরিক অধিকার ও মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে নতুন সরকারের প্রধান অগ্রাধিকার।”