Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / জাতীয় / সাংবাদিক জ.ই বুলবুলের ছোট ভাইয়ের মুত্যু

সাংবাদিক জ.ই বুলবুলের ছোট ভাইয়ের মুত্যু

December 19, 2023 02:35:43 PM   নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক জ.ই বুলবুলের ছোট ভাইয়ের মুত্যু

স্বাস্থ্যবিষয়ক লেখক ও সাংবাদিক জ.ই বুলবুলের ছোট ভাই মো. মাসুম (৪৫) মারা গেছেন।

তিনি হার্ট অ্যাটাক করে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।

মো. মাসুম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হকের ছোট ছেলে।

তার বড় ভাই সাংবাদিক জ.ই বুলবুল জানান, আজ বাদ আসর নবীনগরের হুরুয়া স্কুল মাঠে জানাজা শেষে বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হকের কবরের পাশে দাফন করা হবে।

তিনি পরিবারের সবার উপস্থিতি ও দোয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।