Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
স্ত্রীর সাথে তুমুল ঝগড়ার পর এক ব্যক্তি তার দুই বছরের ছেলেকে বাসার তিন তলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দিয়েছেন। পরে তিনিও লাফিয়ে পড়েছেন। এই ঘটনায় বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী গত আট বছরে ইয়েমেনের গৃহযুদ্ধে ১১ হাজার শিশু নিহত ও আহত হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছে। সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানান জাতিসংঘ ।
এ বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিতে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। একের পর এক ফাঁস হতে থাকে বিভিন্ন তথ্য। এবার তথ্য ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছেন ইলন মাস্ক। ইলন তার কর্মীদের জানিয়েছেন, যদি কেউ টুইটারের অভ্যন্তরীন কোনো তথ্য বাইরে প্রকাশ করেন, তাহলে ফাঁসকারীর বিরুদ্ধে মামলা করা হবে। এ বিষয়ে এরই মধ্যে সব কর্মীকে একটি সতর্কতামূলক মেইল পাঠিয়েছেন টুইটারের সিইও।
আমাদের দেশের প্রায় সব শহরের ফলের দোকানে আস্ত ও রাস্তার পাশে কেটে আনারস বিক্রি করতে দেখা যায়। তবে একটি গোটা আনারসের দাম দেশের বাজারে সর্বোচ্চ কত হতে পারে, ১০০ টাকা? ২০০ টাকা? কিন্তু ইংল্যান্ডের কর্নওয়ালের বিশেষ জাতের একটি আনারস চাষেই খরচ হয় সোয়া লাখ টাকা।
দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। দেশটির স্বাস্থ্য ও পরিবেশ কর্মকর্তারা জানিয়েছে, অধিকাংশ এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিন বছরের শিশু নিতিশা। আগের মতো খেলতে পারে না সে। ওজনও অনেক কমে গেছে। পায়ে ব্যথা ও দুর্বলতার কথা চিকিৎসককে জানিয়েছে নিতিশা। চিকিৎসক বলছেন, নিতিশা ঠিক মতো খাবার পাচ্ছে না, তাই তো অপুষ্টিতে ভুগছে। এই শিশুকে স্বাস্থ্যকর খাবার দিতে তার পরিবারকে পরামর্শ দিয়েছে চিকিৎসক।
ভারতের রাজধানী দিল্লি পৌরসভার নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে আম আদমি পার্টি (আপ)। সসম্মানে লড়াই উতরে তো গেলেনই, দিল্লিতে আপের মুঠো আরও শক্ত করে ফেললেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে বিজেপির টানা দেড় দশকের পৌর-শাসনকালের সমাপ্তি ঘটল সেই সঙ্গে।
নিউইয়র্ক টাইমস বলছে, ইউক্রেনের এই হামলা যুদ্ধকে রাশিয়ার কেন্দ্রস্থলের ঘাঁটিতে নিয়ে যাওয়ার জন্য কিয়েভের নতুন ইচ্ছার ইঙ্গিত দেয়। দেশটি গত কয়েক মাসের যুদ্ধে বাজি ধরে লড়াই করছে এবং প্রথমবারের মতো ইউক্রেন থেকে এত দূরত্বে আক্রমণ করার ক্ষমতা প্রদর্শন করেছে। ঘাঁটিতে হামলার পরপরই সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে হঠাৎ ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। এ থেকে বাঁচতে ইঁদুর শিকারি নিয়োগ দেবে নগর কর্তৃপক্ষ। আর সেই চাকরিতে বেতন হবে বার্ষিক ১ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পর শুক্রবার নিজেদের প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে ক্রেমলিন।