Posts by ডেস্ক রিপোর্ট:
রাজধানীর বিভিন্ন স্থান ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির অভিযোগে ২২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নারী ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে স্পেন। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ চারে পা রেখেছে তারা। যদিও পেনাল্টি নিয়ে আছে বিতর্ক।
আর মাত্র এক মাস পরে মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি জওয়ান। সেখানেই প্রথমবার শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যাবে নয়নতারাকে। শাহরুখ খান অভিনেত্রীর প্রেমে পড়েছেন কি না- এই প্রশ্ন এড়িয়ে না গিয়ে নিজেই দিয়ে বসলেন উত্তর।
গেল বছরের নভেম্বর থেকে চোটে ভুগছিলেন তামিম ইকবাল। তবে সেই চোট সম্পর্কে বিস্তারিত জানা যায় গেল মাসে টাইগার এই ওপেনার দুবাই যাওয়ার পর। জানা যায় কোমরের ডিস্কে চোট ধরা পড়েছে তামিমের। এরপর লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে আবারো দেশে ফিরে আসেন তামিম।
বিমা, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
সমসাময়িক শিল্পীদের মধ্য নিজেকে ‘সর্বশেষ মুঘল’ মনে করেন ভারতীয় শিল্পী আশা ভোঁশলে।
বসতঘরের ভেতরেই ডিম দিয়েছিল বিষধর গোখরা সাপ। ডিম ফুটে বাচ্চা বের হয়ে বসতঘরের মধ্যে খেলা করছিল। বিষয়টি নজরে আসে বাড়ির সদস্যদের। তারা একে একে ১৫টি বাচ্চা মেরে ফেলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসায় অগ্রাধিকার দিয়ে মশার লার্ভা ধ্বংসকারী পরিবেশবান্ধব বিটিআই ব্যাকটেরিয়া প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম দেশে ফিরছেন।
যথেচ্ছ জ্বালানি ব্যবহার করে বেশিদূর এগোনো অসম্ভব। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নতুন একটা ফিলোসফি সামনে এনেছেন, সেটা হলো এলএনজি রেসপনসিবিলিটি।
জুমের যেসব কর্মী প্রতিষ্ঠানটির কোনো না কোনো অফিসের কাছাকাছি বাস করেন, তাদেরকে এখন সপ্তাহে অন্তত ২ দিন অফিসে গিয়ে কাজ করতে হবে। এর ফলে যেসব কর্মী দীর্ঘদিন ধরে বাসা থেকে কাজ করায় অভ্যস্ত হয়ে উঠেছে, তাদের এই অভ্যাস পাল্টাতে হবে।