Posts by ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।
নাম ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার অন্ত নেই। কারণ, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, এই ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ।
করোনার কারণে গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এবারও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। এর মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।
দু’দিন পর সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন কমেছে সূচক ও লেনদেনের পরিমাণও। তবে তার আগে মঙ্গল ও বুধবার টানা দু’দিন পুঁজিবাজারে উত্থান হয়েছিল।
রামপুরা-আমুলিয়া-ডেমরা সাড়ে ১৩ কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে ২৬.১ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৯২ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে)। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
শেয়ারহোল্ডারদের ১৩ কোটি ১৬ লাখ টাকা মুনাফা দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারহোল্ডারদের আবারও হতাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ভারতের কোম্পানির তৈরি কাশির সিরাপ খাওয়ার পর কিডনির সমস্যায় ভুগে আফ্রিকার দেশ দ্য গাম্বিয়ার ৭০ শিশুর মৃত্যু হয়। ২০২২ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে পাঁচ বছরের কম বয়সী এই ৭০ শিশুর মৃত্যু হয়।
ফু-ওয়াং ফুড লিমিটেডকে টপকে লেনদেনের দিক দিয়ে পুঁজিবাজারে শীর্ষ স্থান দখল করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। জেএমআই হসপিটাল নতুন করে একটি হাসপাতাল করবে। হাসপাতালটি আগামী বছরের জুলাই মাসে চালু হবে, এমন খবরে বিনিয়োগকারীরা এই শেয়ারে নজর দিয়েছেন।
ডিজিইপে সার্ভিস লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
অনেকেই আছেন একটু হাঁটাহাঁটি করলে হাঁপিয়ে যান। আবার কারও কারও সিঁড়ি দিয়ে দোতলা পর্যন্ত উঠতেই দম ফুরিয়ে যায়। অনেক সময় ফুসফুসের সমস্যা থাকলে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। শুধু ধূমপানের অভ্যাস নয়, চারপাশে প্রতিনিয়ত বেড়ে চলা দূষণের সমস্যাও বিপজ্জনক হয়ে উঠছে ফুসফুসের জন্য। এ কারণে সময় থাকতে ফুসফুসের যত্ন নেওয়া জরুরি।