Posts by ডেস্ক রিপোর্ট:
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১৫ এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ ৮ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন তেল। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ২৬ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ বিষয়ে অভিযানের কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।
ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আম্বালা ফাউন্ডেশন।
রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে পুন:নির্ধারণ করা হয়েছে। রপ্তানিকারকদের প্রতি ডলারের দাম এক টাকা বাড়িয়ে দেওয়া হবে ১০৮ টাকা ৫০ পয়সা। এতদিন যা ছিল ১০৭ টাকা ৫০ পয়সা। আর রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ১০৯ টাকা।
প্রেমিকার বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করার অপরাধে নাটোরের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন জেলার প্রধান বধ্যভূমিতে দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। মিছিল থেকে প্রধানমন্ত্রী ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থ বরাদ্দসহ দ্রুত কাজ শুরুর দাবি জানানো হয়।
সারা দেশে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শেষ করার পর এবার প্রধান শিক্ষক পদে বদলির কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপে একই উপজেলা/থানার মধ্যে বদলি হবে। পরে আন্তঃউপজেলা, আন্তঃজেলা, বিভাগ, মহানগর ও সিটি কর্পোরেশনের বদলি কার্যক্রম শুরু হবে।
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দিনভর কেনার চেয়ে বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। আজ সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা, খাদ্য এবং ওষুধসহ সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ দশমিক ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৭ দশমিক ৯০ পয়েন্ট।
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছেন ড. এস. এম. মাহফুজুর রহমান। অর্থ মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি দায়িত্বের মেয়াদপূর্তির পর আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।