Posts by ডেস্ক রিপোর্ট:
বর্ষার ফল হিসেবে আমাদের দেশে লটকন পরিচিত। টক-মিষ্টি স্বাদযুক্ত এই ফল খেতে দারুণ। ১০০ গ্রাম লটকনে পাওয়া যায় ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি।
শেয়ার বিক্রির চাপে সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার দেশে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংক লিমিটেড ও বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের।
বড় দরপতনের পরদিন পুঁজিবাজারে বিমা খাতের শেয়ারের ঝলক দেখিয়েছে। ফলে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার দেশে পুঁজিবাজার বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ব্যাপারে আরও কঠোর হলো শিক্ষা মন্ত্রণালয়। অনুপস্থিত শিক্ষকদের ব্যাপারে এখন থেকে প্রতিদিন জানাতে হবে।
দেশের প্রথম নেক্সট জেনারেশন ট্রেডিং প্ল্যাটফর্ম ‘শান্তা ইজিট্রেড’ চালু করার ঘোষণা দিয়েছে শান্তা সিকিউরিটিজ। আজ রোববার এমন ঘোষণা দেয় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
নার্সারি মালিকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতু থাকলেও সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গেছে। স্থানীয়রা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে ওই সেতুর উপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছেন। উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের তিস্তা খালের ওপর নির্মিত সেতুটির এমন দৃশ্য দেখা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির এপ্রিল থেকে জুন-২০২৩ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ও ঘূর্ণিঝড় মোখার আঘাত কাটিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের শ্রেণিকক্ষগুলো আবারও উচ্ছ্বসিত শিশুদের কোলাহলে পরিপূর্ণ হয়েছে। জানা গেছে, কিশোর-কিশোরী এবং মেয়েদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর ফলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেকর্ড ৩ লাখ শিশু নিবন্ধিত হয়েছে।