Posts by ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে ঢালিউড চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি এই অভিনেতাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।
স্ট্রোক হয়েছে বোঝার সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে নিতে পারলে রোগীর অনেকখানিই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। আমাদের মস্তিষ্কে সবসময় অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ হয়।
রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জমে থাকা পানিতে কিংবা বৃষ্টিতে হুটহাট জুতা ভিজে যাওয়ার সমস্যা পোহাতে হয় বর্ষাকালে। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতা ও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। আবার পা যাদের বেশি ঘামে, তাদের সমস্যা আরও বেশি। এতে দুর্গন্ধ ও ব্যাকটেরিয়ার আনাগোনা বাড়ে। জেনে নিন এই মৌসুমে কীভাবে জুতার দুর্গন্ধ ঠেকাবেন।
বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমেছে ইলিশের। ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি বিক্রি হওয়া ইলিশ এখন সাত থেকে আটশ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হওয়া মরিচের দাম কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা মসলা আদার দামও।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ। তারা শুধু গর্জন করতে পারে, আর কিছুই পারে না। তারা যদি দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করবে।
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন শাহীম মুহাম্মদ রাজ্য। আর এ কারণে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে পরী মণির। দেশের বাইরে থাকায় অসুস্থ ছেলের পাশে দেখা যায়নি রাজকে। এজন্য নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। আবার অনেকে রাজকে বিভিন্নভাবে তিরস্কার করেন।
বার্ধক্যজনিত কারণে সাবেক নির্বাচন কমিশনার (ইসি) এ কে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক এবং গবেষণা কার্যক্রমে টেকসই সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
বিভিন্ন আয়োজনে খিচুড়ি না থাকলে জমে না যেন। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে হয় অনেকেরই।
জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনের সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন।
বনশ্রী ও ইসিবি চত্বরে ডোমিনোজ পিৎজার নতুন স্টোর ঢাকার বনশ্রী এবং ইসিবি চত্বরে ১৯ ও ২০তম স্টোর উদ্বোধন করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই দুই স্টোরের যাত্রা শুরু হয়।