Posts by ডেস্ক রিপোর্ট:
ছানি চোখের সাধারণ একটি সমস্যা। যে কোনো বয়সে ছানি দেখা দিতে পারে। তবে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বয়স্কদের। এই বয়সে ছানির পাশাপাশি অন্যান্য সমস্যাও থাকে।
বাংলাদেশের জন্য ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৩ হাজার ২১০ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে)। বিশ্বব্যাংকের এ অর্থ বাংলাদেশে আবাসিক ও শিল্প গ্রাহকদের জন্য প্রিপেইড মিটারিং সিস্টেমের মাধ্যমে গ্যাস বিতরণ ও ব্যবহারের দক্ষতা উন্নত করাসহ প্রাকৃতিক গ্যাসের মান শৃঙ্খলে মিথেন নির্গমন কমাতে সহায়তা করতে ব্যয় হবে।
ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর এলাকা নিয়ে জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসন। এই শূন্য আসনের নির্বাচন রোববার ( ৩০ জুলাই)। এ দিন এসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় বিমা কোম্পানির। চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
রপ্তানির ঋণের সুদহার এক শতাংশ কমানোর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে প্রি-শিপমেন্ট রপ্তানির ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ দশমিক ১০ শতাংশ। গত ১ জুলাই থেকে সুদ গণনার নতুন কাঠামো কার্যকর করে কেন্দ্রীয় ব্যাংক।
বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ বলছে, ভারতের এ পদক্ষেপ বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলবে।
টানা চার কর্মদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার পুঁজিবাজারে উত্থান হয়েছে। বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ দশমিক ৪৯ পয়েন্ট।
২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রায় সাড়ে ৬ কোটি বই কিনবে সরকার। ইবতেদায়ি, মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণি, দাখিল ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণির বিনামূল্যের বই কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
পৃথক লটে ৮ হাজার টন মসুর ডাল ও ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুইটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে ১ আগস্ট থেকে অভিযানে নামবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লোকসান থেকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ধমনীতে রক্ত জমাট বেধে হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা দিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। আমাদের জীবনযাপন পদ্ধতির কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে।