Posts by ডেস্ক রিপোর্ট:
বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ধ্বংস করতে জানে, কিছু তৈরি করতে জানে না। মানুষের সেবা করতে জানে না। তারা শুধু দুর্নীতি ও লুটপাট করতে জানে এবং সেই সঙ্গে স্বার্থ পূরণ করতে জানে।’
আজ(২০ জুলাই) সকালে হিলি কাস্টমসে এ কিটের পরীক্ষণ শুল্কায়ন করার জন্য বিল অব এন্ট্রি সাবমিট করা হয়।
কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী রোমা আক্তারকে (২২) হত্যা দায়ে সাবেক কারারক্ষী স্বামী খাইরুল ইসলামের (২৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলের হেলমেট উৎপাদন শুরু করেছে আরএফএল গ্রুপ। এ উপলক্ষে হেলমেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে বেশ ভালোই জল ঘোলা হচ্ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টটি বাতিলের শঙ্কাও জেগেছিল। তবে পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ ভারত মেনে নেওয়ায় টুর্নামেন্টটির ১৬তম আসর শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে।
ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়েছে। আজ(১৯ জুলাই) ফেনী মডেল থানার এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে বিস্ফোরক আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুটি দায়ের করেন।
সরকারি কর্মচারীদের মূল বেতন ও বোনাস ছাড়া বাকি ভাতায় আয়কর সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সীমান্তে আরও ৯টি হাট চায় উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য ত্রিপুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে সেখানে এই সীমান্ত হাটগুলো করতে চাইছে ত্রিপুরা।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শুক্রবার (২৮ জুলাই)।
বিমা ও প্রকৌশল খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৮ জুলাই) বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।