Posts by নিজস্ব প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৭ দিন পর গতকাল বৃহস্পতিবার শিডিউল মেনে পঞ্চগড় এক্সপ্রেস বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন।আদালত আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা যায়।