Posts by নিজস্ব প্রতিনিধি:
নাশকতা মামলায় যশোর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) জাফর মুহাম্মদ ছিদ্দিকুর রহমানসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক মাতৃভূমি খবরের বার্তা সম্পাদক মো. মইনুল ইসলাম বাদল চৌধুরী সভাপতি, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী সাধারণ সম্পাদক, দৈনিক দেশেরপত্র পত্রিকার নির্বাহি সম্পাদক এস এম সামসুল হুদা অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য ও প্রচার-প্রযুক্তি সম্পাদক সম্মেলন-2022 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম।
চলমান জাতীয় ও আন্তর্জাতিক সংকট নিরসনে আলেমদের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা শহীদী জামে মসজিদের তৃতীয় তলায় কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের দুই নারী সদস্য হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় স্থানীয় মীরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
আজ ৩০ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানটি একযোগে প্রায় অর্ধশতাধিক প্রিন্ট এবং অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সদস্যদের উপর আকস্মিক হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। গত ২৩ আগস্টের ঘটনায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে নিহত হন হেযবুত তওহীদের একজন কর্মী, আহত হন আরো দশজন। এই বর্বোরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় গাজীপুর চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাজীপুর মহানগর হেযবুত তওহীদ।