Posts by নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক সহিংসতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখার শপথ নিল হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় কুমিল্লার লালমাই উপজেলার ২ নং বাঘমারা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান থেকে এ শপথ নেন হেযবুত তওহীদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।
রাজনৈতিক প্রতিহিংসা ও চরিত্র হননের উদ্দেশ্যে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন শামীম ।
ঢাকার নয়াপল্টন বিএনপির কার্যালয়ের পাশে মিডওয়ে আবাসিক হোটেল থেকে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধ-শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। বিএনপির অভিযোগ বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হোটেলে অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
রাজধানীর মিরপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।
রমজানের প্রথম সপ্তাহ শেষে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম কমেছে। বিক্রেতারা বলছেন, সবজির দামও কমেছে। তবে বাজার ঘুরে সবজির দাম কমার লক্ষণ চোখে পড়েনি। শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল কাশেমকে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকা, অসদাচরণ ও অসন্তোষজনক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
নির্বাচনে প্রথম দিনের হট্টগোল, হামলা, ভাংচুরের পর শেষদিন বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরের দিকেও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বিশ্ব ভালোবাসা দিবসে বরগুনায় ফুলের চাহিদা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লাল গোলাপ। চাহিদা বেশি থাকায় ২০ টাকার গোলাপ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে ফুলের দাম চড়া থাকায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে অবস্থিত চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’ ও 'সেলিম'স টিউটোরিয়াল একাডেমি' এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১০ টায় শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। মির্জা ফখরুল, আমি বলতে চাই, আমাদের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে।