Posts by নিজস্ব প্রতিনিধি:
দেশে ভারতের রেললাইন বসিয়ে জনগণের ভাগ্যে শনিরদশা ডেকে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজেট সবেমাত্র দিয়েছি। বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে, আমাদের শুনতে হবে, কারণ তারা আমাদের টাকা দেয়। আমাদের টাকা লাগবে। আপনি কি টাকা দেন? আপনি টাকা দেন, আপনার কথা শুনবো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২১ জুন (শুক্রবার) নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন কারণে যারা ঈদুল আজহার আগে বাড়ি যেতে পারেননি তারা আজ ঢাকা ছাড়ছেন। ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ির উদ্দেশে পাড়ি জমাচ্ছেন তারা। তবে এই সংখ্যা খুবই কম।
ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (১৯ জুন) খুলছে সরকারি অফিস। গত শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। একই সঙ্গে বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস।
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে ১৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত একজনকে ভর্তি দেওয়া হয়েছে।
লিশ সদর দপ্তর বলছে, পুলিশের কোনো সদস্য কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
সেন্টমার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে সে লক্ষে অনলাইনে ঈদযাত্রার সব টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বে স্টেশন থেকে সরাসরি টিকিট ক্রয় করতে হতো। সেসময় টিকিট কালোবাজারিদের দৌরাত্ব্য চোখে পড়তো। তবে সেই সুযোগ না থাকলেও অনলাইনে বিক্রির পদ্ধতিতেx অনেকে ভুয়া টিকিট বিক্রিতে সক্রিয়।
কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়া গ্রাম থেকে আড়াই মাসের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় কোল থেকে শিশুটিকে কে বা কারা নিয়ে গেছে।
চট্টগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম ফয়েজুল ইসলাম (৪৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। ফয়েজুল চট্টগ্রাম নগরের শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।