Posts by ক্রীড়া ডেস্ক:
এক গোলের জয় দিয়ে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু পরের ম্যাচেই তারা ড্র করে ডেনমার্কের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে স্লোভেনিয়ার। এ ম্যাচের আগে দলটির ড্রেসিংরুম নিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের কথা।
ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে; কিন্তু দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের পায়ের যাদু এখনো ভালোভাবে দেখা হয়নি ভক্ত-সমর্থকদের। হবে কি করে? এমবাপেতো খেলারই সুযোগ পেলেন না। অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙ্গে হাসপাতাল ঘুরে এসেছেন, ঝুঁকি নিতে চাননি বলে কোচ দেশম এমবাপেকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।
লক্ষ্য পূরণ হয়েছিল আগের ম্যাচেই। অনূর্ধ্ব-২১ নারী এএইচএফ কাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে হারিয়ে প্রথমবারের জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।
ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। তবে সাকিব-শান্তদের লড়াই এখনও শেষ হয়নি।
কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের সেমির আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের সবচেয়ে বড় সমালোচক সম্ভবত বীরেন্দ্র শেবাগের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের কঠিন মুহূর্তে হাল ধরতে না পারায় সাকিবকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের সাবেক ওপেনার।
ইউরো চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচে কোনো গোল নেই ফ্রান্সের। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার আত্মঘাতী গোলে জয় পেয়েছে ২০১৮ সালের ফিফা বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। বেঞ্চে বসে দলের ড্র দেখেছেন ফরাসিদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে।
সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপ নারী ও পুরুষ উভয় টুর্নামেন্ট চলছে। নারী বিভাগে ৭ দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত এশিয়ার একমাত্র দল হিসেবে ভারত অপরাজিত রয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আফগানিস্তান, বাংলাদেশ উঠেছে সুপার এইটে। আইসিসির গ্রুপ সিডিংয়ে এশিয়ার তিন দলই, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ পড়েছে এক গ্রুপে। এমনিতেই এশিয়ার দলগুলো যখন মাঠে নামে, একে অপরের মুখোমুখি হয় তখন আলাদা উত্তেজনা ছড়ায়। এবারও তাই হচ্ছে।
মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো কাটছিল না মোহাম্মদ সাইফউদ্দিনের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। তাকে নিয়ে তুমুল আলোচনা চললেও বিশ্বকাপ দলে জায়গা পাননি। সেই সাইফউদ্দিন এবার ডাক পেলেন বিদেশি লিগে।
নিজ অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ডেভিড জনসনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার তার আকস্মিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ।
গ্রুপ পর্ব পেরোতেই জটিল সমীকরণের পথ ধরে হাঁটতে হয়েছে ইংল্যান্ড। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই দাপট দেখাল বর্তমান চ্যাম্পিয়নরা। তাও কি না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে। সেন্ট লুসিয়ায় ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়েছে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইউরোর সঙ্গে রাত পোহালেই শুরু হবে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। আগামীকাল ভোরে উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কানাডা।