Posts by ক্রীড়া ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। দলের অধিনায়ক হওয়ার পরেও শান্তর ব্যাটে রান না থাকায় অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ৪ ম্যাচ খেলে শান্ত করেছেন কেবল ২৬ রান। সুপার এইটে ভালো করতে তাই টাইগার অধিনায়ককে বড় দায়িত্ব পালন করতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (রোববার) নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর এই লড়াই দেখতে ভক্তদের অপেক্ষা প্রহর শেষ হচ্ছে না। তবে ম্যাচের আগে ভারতীয় অধিনায়কের হাতে চোট পাওয়ার খবর এসেছে।
প্রথমবারের মতো মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথম আসরেই মালয়েশিয়া থেকে সুখবর পাঠিয়েছেন অ্যাথলেটরা। প্রথম দিন নারীদের হাইজাম্পে রৌপ্য জিতেছিলেন রিতু আক্তার। শনিবার আরো বড় খবর দিলেন দূরপাল্লার দৌড়বিদ আল আমিন।
তিনি পেশাদার কোনো ক্রিকেটার নন। তার পেশা ভিন্ন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু বিশ্বকাপ খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ছয়টি দল এতোমধ্যে আসরের সুপার এইট পর্ব নিশ্চিত করে ফেলেছে।
রোনালদোর কাছে বয়স কেবল একটি সংখ্যা। সেটা আবারও প্রমাণ করলেন পর্তুগিজ তারকা। ইউরোতে মাঠে নামার আগে আরেকটি মাইলফলক ছুঁলেন তিনি। অনন্য কীর্তি গড়ে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। দলের সেরা তারকার উজ্জ্বল দিনে দাপুটে জয়ে ইউরোর প্রস্তুতি সারলো পর্তুগাল।
সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচেই নিষ্প্রভ ছিলেন তিনি। এবার দুঃসংবাদ পেলেন র্যাংকিংয়েও।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই আইসিসির ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকে ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে নিউ ইয়র্কের পাবলিক পার্কে অনুশীলন করতে বাধ্য করা এবং অনুশীলনের পর পর্যাপ্ত খাবার না পাওয়া নিয়ে বিরক্ত হয়েছেন কোচ রাহুল দ্রাবিড়, এমন সংবাদ প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। সেই চোট কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিট শরিফুলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে ট্রফি ও ক্যাপ তুলে দিয়েছে আইসিসি। কোহলি বর্ষসেরা নির্বাচিত হন এ বছরের জানুয়ারিতে।
বৃহস্পতিবার লিংকনে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড একাদশ।
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের কথা কারো অজানা নয়। এই দুই তারকার লড়াই দেখার জন্য ভক্তরাও অপেক্ষায় থাকেন। সব ঠিক থাকলে ২০২৪ সালে শেষ হতে যাচ্ছে তাদের অপেক্ষার প্রহর।